করোনায় আরও ৫৮ জনের মৃত্যু
কোভিড-১৯ মহামারিতে গত ২৪ ঘণ্টায় দেশে ৫৮ জনের মৃত্যু হয়েছে। ৫৬৮৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এই সময়ে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিসংখ্যান নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত একদিনে ২৪ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৮৩ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২১৩ জনে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ।
দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। মৃত্যুর খবর আসে ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

