সিলেটে ছিনতাকারী মিটু ও রুবেল কারাগারে
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে র্যাব অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সিএনজি অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য বলে র্যাব জানায়।
শুক্রবার (২ এপ্রিল) মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে জালালপুর ইউনিয়নের সমসপুর গ্রামে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা দক্ষিণ সুরমা থানার আজমতপুর গ্রামের মৃত তৈমুছুর রহমানের ছেলে শাহ আলম মিটু (২৮) ও সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন লামারগাঁও গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে রুবেল আমিন (২৯)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

