জকিগঞ্জে ১৮৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
সিলেটের জকিগঞ্জে ১৮৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে জকিগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে আব্দুল হক (৩৮) ও মকরম আলীর ছেলে আব্দুস ছামাদ (২৮)।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানার মালপুর এলাকা থেকে ১৮৫০ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি আব্দুলহক ও আব্দুসছামাদকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় ওই দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

