শেষ হলো সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬১০ জন ভোটার ছিলেন। দিন শেষে ১৩৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক এডভোকেট।
এদিকে, সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ ও মহানগর দায়রা জজসহ বিজ্ঞ বিচারকবৃন্দ বেলা আড়াইটায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন পরিদর্শন শেষে ভোট কেন্দ্রের উৎসবমুখর পরিবেশ দেখে আনন্দবোধ করছেন বলে মন্তব্য করেছেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ আইনজীবীদের সার্বিক সহযোগিতায় এবারের নির্বাচন আনন্দমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ হওয়ায় দায়িত্বে নিয়োজিত নির্বাচন কমিশন আনন্দবোধ করছেন এবং সমিতির সকল বিজ্ঞ সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
Related News
হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিলেটের ‘হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজম’-এর সিস্টার্স কনসার্ন ‘হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপ’-এর আয়োজনে নভেম্বর গ্রুপেরRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More

