সিলেট বিভাগে করোনা শনাক্ত ২৭ জন, মৃত্যু ১ জনের
সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮, সুনামগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ২ জন।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫১৬৯ জন। এ মধ্যে সিলেট জেলায় ৮৮৭৫, সুনামগঞ্জে ২৫০২, হবিগঞ্জে ১৯৩৬ ও মৌলভীবাজার জেলায় ১৮৫৬ জন।
এদিকে, সিলেট শহরতলির শাহপরাণ এলাকায় করোনাক্রান্ত হয়ে এক মহিলা মারা গেছেন। গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৪৯ বছর।
এই মহিলাকে নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৫৬। এর মধ্যে সিলেট জেলায় ১৯৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ৪৯ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৯৯৩ জন। এর মধ্যে সিলেটে ৮২৪৯, সুনামগঞ্জে ২৪৪০, হবিগঞ্জে ১৫৮১ ও মৌলভীবাজারে ১৭২৩ জন।
আজ সকাল পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩১ জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ২৯ ও হবিগঞ্জে ২ জন।
Related News
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করলেন, শাহ মুনিম
বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণRead More
মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকাকে পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভারRead More

