বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সিলেট প্রেসক্লাবের শ্রদ্ধা
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ-সভাপতি এম এ হান্নান ও আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, কার্যনির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও এম আহমদ আলী, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আব্দুল বাতিন ফয়সল, এম এ মতিন, মো. দুলাল হোসেন, সাইদ নোমান, জাবেদ আহমদ, এম রহমান ফারুক, হাসান মো. শামীম, সহযোগী সদস্য মো. ওয়াহিদুর রহমান প্রমুখ।
Related News
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে আলোচনা সভা
শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেটেরRead More
হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপের উদ্যোগে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিলেটের ‘হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজম’-এর সিস্টার্স কনসার্ন ‘হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপ’-এর আয়োজনে নভেম্বর গ্রুপেরRead More

