সিলেটে মানবপাচারকারী আটক
গোলাপগঞ্জ থেকে বাবুল আহমদ(৪০) নামের এক মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতার করেছে সিলেট র্যাব-৯। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে গোলাপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবুল আহমদ(৪০) উপজেলার মহেষপুর গ্রামের মৃত ইজ্জত আলী ছেলে।
র্যাব-৯ জানায়, সে সিলেট এয়ারপোর্ট থানার (মামলা নং- ১৪/৩৯) মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর ৬/৭/৮ ধারার এজাহারনামীয় পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১(সিলেট ক্যাম্প)এর একটি আভিযানিক দল গোলাপগঞ্জ বাজারে এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) এ, কে, এম, কামরুজ্জামান এএসপি জানান, গ্রেফতারের পর বাবুল আহমদকে আসামিকে অর্গনাইস ক্রাইম (টিএইচবি) সিআইডি,- ঢাকায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

