রয়েল সিলেটের বিরুদ্ধে যুবলীগ নেতা ইকলাল আহমদের জিডি
ঠিকানা বিহীন অনলাইন নিউজ পোর্টাল রয়েল সিলেটের বিরুদ্ধে থানায় জিডি করেছেন সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক, যুবলীগ নেতা ইকলাল আহমদ। তাকে জড়িয়ে সংবাদ প্রচারের দায়ে এ ব্যবস্থা নিলেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়, শনিবার সকালে ‘চেঙ্গের খাল নদীতে যুবলীগ নেতা ইকলালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে রয়েল সিলেট। প্রতিবেদনটি অসত্য ও চরম মানহানীকর দাবি করেন যুবলীগ নেতা ইকলাল। এ দাবিতে শনিবার রাতে সিলেট এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৫৫) করেন তিনি।
উল্লেখ ইকলাল আহমদ খাদিমনগর ইউনিয়নসহ সদর উপজেলার আওয়ামী ঘরানার ক্লিন ইমেজের অধিকারী যুবনেতা। তিনি সমাজসেবাসহ ক্রীড়াঙ্গনের সাথে জড়িত রয়েছেন। তার রাজনৈতিক ও সামাজিক ক্যারিয়ারকে প্রশ্নবৃদ্ধ করতে ভূয়া একটি ফরমায়েশি রিপোর্ট করা হয়েছে।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

