ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সিলেট কোর্টপয়েন্টে বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা সিলেট কোর্টপয়েন্টে এক সভার আহবান করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সভার বিষয় জানিয়েছেন কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেটের দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত অধিকারসমূহ আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর উদ্যোগে স্থানীয় কোর্ট পয়েন্টে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। অত্র সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে যে, আগামী ২৪ আগস্ট ২০২৬ তারিখ সোমবার বিকাল ৩ টায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সিলেটের আপামর জনসাধারণকে দলমত নির্বিশেষে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয় যে, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের উন্নয়নে নানামুখী বৈষম্য ও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের ন্যায্য ও জ্যান্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
প্রতিবাদ সভায় উত্থাপিত ও বাস্তবায়নের দাবি জানানো প্রধান দাবিগুলো হলো:
১. বিদ্যুৎ সেক্টর: সিলেটে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং অবিলম্বে বন্ধ করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
২. বিমানবন্দর উন্নয়ন ও ফ্লাইট পরিচালনা: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত, কাতার, সৌদি আরবসহ বিশ্বের খ্যাতনামা ও সেরা এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট পরিচালনার সুযোগ ও অনুমতি প্রদান করা।
৩. টার্মিনাল নির্মাণ কাজ: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের নির্মাণ কাজ দিবারাত্রি (২৪ ঘণ্টা) চালিয়ে নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২০২৭ সালের মধ্যে শতভাগ সম্পন্ন করা।
৪. রেলপথ উন্নয়ন: সিলেট-আখাউড়া রেলপথ দ্রুত ডাবল লাইনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ত্বরান্বিত করা।
৫. মহাসড়ক উন্নয়ন: সিলেট-ঢাকা ৬ লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা।
উক্ত প্রতিবাদ সভায় সিলেটের সকল পেশাজীবী, ছাত্র-জনতা, শ্রমিক, ব্যবসায়ী এবং সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থেকে সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের নেতৃবৃন্দ।
Related News
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিসRead More

