আ.লী নেতা আলতাফ হোসেনের মৃত্যুতে সাবেক অর্থমন্ত্রীর মুহিতের শোক
সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ছমির উদ্দিনের ছেলে, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলতাফ হোসেন আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বুধবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও শোকতপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সাবেক অর্থমন্ত্রী।
Related News
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

