ইসরাইলে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন যুক্তরাষ্ট্রের
গাজা উপত্যকায় ইসরাইলের নির্মম গোলাবর্ষণের মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরাইলের কাছে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন করেছে। ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করেছে।
ইসরাইলের কাছে যেসব অস্ত্র বিক্রি অনুমোদন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক্ট মিউনিশনস। এই অস্ত্র বোমাকে নিখুঁতভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রে পরিণত করা সম্ভব।
কয়েকজন আইনপ্রণেতা ও সহকর্মী বলেছেন, এই বিক্রির বিষয়টি কংগ্রেসে বিরোধিতার মুখে পড়তে পারে। গাজা উপত্যকায় ইসরাইলের নির্মম হামলার সমর্থন করার জন্য বাইডেন প্রশাসন ইতোমধ্যেই সমালোচনার মুখে পড়েছে।
সূত্র : আল জাজিরা
Related News
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৮, শতাধিক আহত
ইসরাইলি বাহিনীর বন্দুকযুদ্ধ এবং বিমান হামলায় গাজায় মঙ্গলবার কমপক্ষে ৬৮ জন নিহত এবং শতাধিক আহতRead More

