ইরান-ইসরাইল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোগান
ইরান ও ইসরাইলের মধ্যে গত চার দিন ধরে যে পাল্টা-পাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
উভয়ই আলাদাভাবে জানিয়েছেন, সংঘাত বন্ধের লক্ষ্যে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছেন।
‘সংঘাত নিরসনের জন্য রাশিয়ার আগের প্রস্তাব এখনো বহাল রয়েছে। যদিও পরিস্থিতি এখন আরো জটিল হয়ে পড়েছে,’ বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
সমস্যার সমাধানে রাশিয়া বিবাদমান পক্ষগুলোর সাথে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে ক্রেমলিন।
এদিকে, তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, এরদোগান সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে টেলিফোনে কথা বলেছেন।
ইসরাইলের সাথে সংঘাতের অবসান ঘটাতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত বলে ইরানকে জানিয়েছেন এরদোগান।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More

