ভ্রাম্যমাণ আদালতে ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড
বিদেশি মদ ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানাধীন দেবিদাস ঘাট লেন হাজী সেলিমের পৈত্রিক বাড়িতে আজ বিকেলে অভিযানের পর র্যাবের মিডিয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সংবাদ ব্রিফিংয়ে দণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে বিদেশি মদ রাখার জন্য ছয় মাস ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাসসহ মোট এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া, ইরফানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে র্যাব পৃথক দুটি মামলা করবে বলেও জানান তিনি।
তিনি বলেন, হাজী সেলিমের মালিকানাধীন পুরান ঢাকার চকবাজারের মদিনা-আশিক টাওয়ারে পরবর্তী অভিযান চালাতে র্যাব প্রস্তুতি নিচ্ছে।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

