সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় মোস্তফারবাঁধ এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাটানচক গ্রামের আয়াজ আলীর ছেলে আল আমিন (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মোস্তফার বাঁধ এলাকায় শনিবার দুপুরে ঢাকাগামি জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে আল আমিনের মৃত্যু হয়। এসময় তার মাথা ও হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
এ রিপোর্ট লেখা (বেলা আড়াইটা) পর্যন্ত লাশ উদ্ধারে কাজ করছে সিলেট জিআরপি’র একটি দল।
Related News
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

