Main Menu

admin

 

পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভ্যাটিকান সিটিতে ক্যাথোলিক খ্রিষ্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সকালে ইতালির রাজধানী রোমের নিকটে অবস্থিত ভ্যাটিকান সিটি যান এবং পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন।’ এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন। শেখ হাসিনা আজ বিকেলে একটি ট্রেনে ইতালির মিলান নগরীর উদ্দেশে রওয়ানা দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপRead More


একুশে আলোকে নাট্যপ্রদর্শনীর ষষ্ট দিন, আজ ‘‘ভাইবে রাধারমণ’’

সিলেটের সাংস্কৃতি আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের আলোকে ১৭দিনব্যাপী নাট্য প্রদর্শনীর পঞ্চম দিন ছিল বুধবার। সিলেটে এযাবৎকালের সর্ববৃহৎ এই নাট্য প্রদর্শনীতে অংশ নিচ্ছে ১৬টি নাট্য দল। নাট্য প্রদর্শনীর পঞ্চম দিন দিগন্ত থিয়েটার সিলেট মঞ্চায়ন করে ‘‘পেজগি’’। জে.বি.পি মলিয়র এর রচনায় নাটকটি অনুবাদ করেছেন অপু আনাম নাটকটির নির্দেশনা দিয়েছেন দিবাকর সরকার শেখর। বিভিন্ন অসংঙ্গতি হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করে দিগন্ত থিয়েটার। নাটকটি দেখে উৎফুল­ সিলেটের নাট্যমোদী দর্শক। সন্ধ্যা ৭টায় রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটকটি প্রদর্শিত হয়। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন দিবাকর সরকার শেখর, দেবী রাজলক্ষীRead More


দক্ষিণ সুরমায় বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দক্ষিণ সুরমার তেলিবাজার সংলগ্ন স্থানে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী পথচারি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শাফিয়া খাতুন (৪৬)। তিনি দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী। এ ঘটনায় আহত শাফিয়া খাতুনের দেবর নুর হোসেন খান (২৮)। তাছাড়া, দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক শাহিন আহমদও গুরুতর আহত হয়েছেন। জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের সময়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুনের মৃত্যু ঘটে। খবর পেয়ে দক্ষিণRead More


সিলেট বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, পিতা হারানো সকল নারীর পিতা হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নারীদের যথাযথ সম্মানের জায়গায় নিয়ে যেতে প্রথম এ দেশে বঙ্গবন্ধুই উদ্যোগি হোন। তিনি বলেন, বিবাহ ভেঙ্গে গেলে শেখ মুজিব জুড়া লাগিয়ে দিতেন।  খালেদা জিয়া ও জিয়াউর রহমানে বিয়ে ভেঙ্গে গিয়েছিলো। তখন বুঝিয়ে- সুজিয়ে জিয়ার কাছে আবার তুলে দেন বঙ্গবন্ধু।  পরবর্তীতে খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। ফজিলাতুন নেসা ইন্দিরা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় নানা প্রদক্ষেপ নিয়েছেন। তাইRead More


এবারের একুশে পদক ২০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের

চলতি বছরের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০ জন বিশিষ্ট নাগরিক ও এক প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হবে।  বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের এ তালিকা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন। পদকপ্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে আমিনুল ইসলাম বাদশা (মরনোত্তর), শিল্পকলা সংগীতে বেগম ডালিয়া নওশীন, শঙ্কর রায় ও মিতা হক, শিল্পকলা নৃত্যে মো. গোলাম মোস্তফা খান, শিল্পকলা অভিনয়ে এস এম মহসীন, শিল্পকলা চারুকলায় অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান। মুক্তিযুদ্ধেRead More


পাকিস্তানকে উড়িয়ে যুবা বিশ্বকাপের ফাইনালে ভারত

অনলাইন ডেস্কঃ জাতীয় দলের খেলা না হলেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কম উত্তাপ ছড়াইনি ভারত-পাকিস্তানের ম্যাচ। পাকিস্তানের সাবেক এক ক্রিকেটার এটাকে ঐতিহাসিক ম্যাচ বলেই আখ্যা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় ফাইনালে যাওয়ার ওই লড়াইয়ে পাকিস্তানকে অবশ্য ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারতীয় যুবারা। নিশ্চিত করেছে ফাইনাল। টস জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ভারতের পেস-স্পিনাররা মিলে ১৭২ রানে ধসিয়ে দেয় তাদের। ওই রান তাড়া করতে বেগই পেতে হয়নি ভারতের। দুই ওপেনার জয়সাল ও সাক্সেনা দলকে এনে দেন ১০ উইকেটের জয়। ভারতের তরুণ প্রতিভাবান ওপেনার জয়সাল ১১৩ বলে হারRead More


সুখী জীবনের ৫০ বছরে অভিনেতা আবুল হায়াত

অনলাইন ডেস্কঃ কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের সুখী দাম্পত্য জীবনের ৫০ বছর পূর্ণ হয়েছে। ১৯৭০ সালের ৪ ফেব্রুয়ারি মেজ বোনের ননদ মাহফুজা খাতুন শিরিনকে বিয়ে করেন তিনি। সুখে দুঃখে একজন মানুষের সঙ্গে ৫০টি বছর পার করে দেয়াটা একটি দৃষ্টান্ত সমতুল্য। আবুল হায়াত ও শিরিন দম্পতির দুই সন্তান বিপাশা ও নাতাশা রাতেই তাদের বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন। আবুল হায়াত বুয়েটে পড়াশোনা শেষে দেশ স্বাধীনের আগে নাটকের দলের সঙ্গে যুক্ত হন তিনি। আর দেশ স্বাধীনের পর অভিনয় শুরু করেন চলচ্চিত্রে। সেই থেকে এখনো চলছে। সুযোগ পেলেই তিনি অভিনয় করেন। জীবনের গুরুত্বপূর্ণ এই দিনটিতে তিনিRead More


নিউজিল্যান্ডে আকস্মিক বন্যায় হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়েছে

অনলাইন ডেস্কঃ নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ছেড়েছে হাজারো মানুষ। সেই সঙ্গে প্রত্যন্ত মিলফোর্ড সাউন্ড বিউটি পর্যটন স্পটে আটকা পড়েছেন অনেক পর্যটক। এখন পর্যন্ত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের নগরগুলোতে কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের প্রভাবে এই বন্যা দেখা দিয়েছে। এসব অঞ্চলে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। গত ৬০ ঘণ্টায় সেখানে ১ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রধান প্রধান সড়কে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া নদীর তীরগুলোতে ফাটল দেখা দিয়েছে। বুধবার ভোরে জরুরি ভিত্তিতে নিম্নাঞ্চল গোর ওRead More


সিসিক কর্মকর্তা-কর্মচারীদের দুইদিন ব্যাপি ই-নথি বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

আরো দ্রুত নাগরিক সেবা নিশ্চিতে সিলেট সিটি কর্পোরেশনে পহেলা মার্চ থেকে ই-নথি কার্যক্রম শুরু হবে বলে ঘোষনা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের দুইদিন ব্যাপি ই-নথি বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, পহেলা মার্চ থেকে মেয়র দপ্তরের সকল সেবা কার্যক্রম ই-নথিতে ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে পরিচালিত হবে। ক্রমান্বয়ে সিসিকের সকল কার্যক্রম ই-নথি’র আওতায় আনা হবে। এজন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষে সিসিকের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। এর আগে নগর ভবনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিতRead More


সিলেট বিভাগীয় গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে তৃতীয়বারের মতো পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস। সারা দেশের ন্যায় ৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট বিভাগীয় সরকারি গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে স্টেডিয়াম সংলগ্ন গ্রন্থাগার ভবনে এসে সেমিনার কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সিলেট বিভাগীয় সরকারি গ্রন্থাগারের সহকারী পরিচালক দিলীপ কুমার সাহার সভাপতিত্বে ও কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রানী দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতানা। প্রধানRead More