Main Menu

admin

 

মাদকের তৎপরতা বন্ধে কাজ শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক সর্বনাশা। ভবিষ্যৎ প্রজন্ম যাতে মাদক ও জঙ্গিবাদে না জড়ায় সেটি নিয়ে কাজ করছি। দেশে মাদকের তৎপরতা বন্ধে তিনভাগে কাজ শুরু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পতেঙ্গা র‌্যাব-৭ সদর দপ্তর সংলগ্ন এলিট হলে আয়োজিত মাদক ধ্বংস ও মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে মাদক নির্মূলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক, জঙ্গিবাদ নির্মূলে দক্ষতার পরিচয় দিয়েছে আমাদের র‌্যাব ও পুলিশ বাহিনী। তিনি বলেন, মাদকের তৎপরতা বন্ধে তিনভাগে কাজ শুরু হয়েছে। কাজ চলছে। মাদক একটি ভয়ংকর নেশা।Read More


শফিউল আলম চৌধুরী নাদেলকে মক্কা মহানগর যুবলীগ গণসংবর্ধনা দিলে

পবিত্র নগরী মক্কায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে গণসংবর্ধনা দিয়েছে মক্কা আওয়ামী যুবলীগ।  স্থানীয় একটি হোটেলে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় এ সংবর্ধনা  অনুষ্ঠিত হয়। মক্কা মহানগর আওয়ামী যুবলীগের সহসভাপতি সাব্বি আহমেদের সভাপতিত্বে ও মক্কা মাহানগর যুবলীগের নেতা হাসন জসিমের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ। অনুষ্ঠানের সংবর্ধিতRead More


ইসলাম ও কোরআন হাদিসের ভূল ব্যাখ্যার মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে নেওয়া হচ্ছে, জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, মাদক , জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন হতে হবে। এবং এ সমস্যা থেকে উত্তীর্ণ হতে হলে আমাদেরকে মনিটরিং বাড়াতে হবে। বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে কাজী ও পুরহিতদেরকে সজাগ থাকতে হবে যাতে কোন অবস্থায় বাল্যবিবাহ নামক অনাখাংখিত ঘটনা না ঘটে। মেয়েদের ১৮ ও ছেলেদের বয়স ২১ বছর বয়স না হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিভিন্ন সমস্যা দেখাদেয় যা পরবর্তীতে বিশাল ক্ষতির কারন হয়ে দাঁড়ায়। তিনি আরো বলেন, মাদক এমন একটি ঘাতক নেশা যার কারনে শুধু একটি জীবনই ধ্বংস হয়না যুবRead More


ট্রাক চাপায় নিহত অর্জনের বিচারের দাবিতে সিলেটে ৩ ঘন্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ

চৌহাট্টায় ট্রাক চাপায় নিহত সিলেটের আইএইচটি ল্যাবরেটরি বিভাগের মেধাবী ছাত্র ইমতিয়াজ মাহবুব অর্জনের ঘাতক লাইসেন্সবিহীন ট্রাক ড্রাইভার, দায়িত্বহীন ট্রাক মালিকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে নগরীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে সহপাঠীরা। ‘আমার ভাই আমার সাথী’ মরলো কেন জবাব চাই, গ্রেপ্তারকৃত ড্রাইভারের ফাঁসি চাই’ স্লোগানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর টিবিগেইট পয়েন্টে তারা সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করে। এ সময় আম্বরখানা-টিলাগড় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আইএসইচটি, সিলেটের শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালে অনেকে রাস্তায় বসে ঘাতক চালকের শাস্তির দাবিতে স্লোগান দেন। মানববন্ধনে নিহতRead More


করোনাভাইরাস : কেরালায় বিপর্যয় ঘোষণা, ছুটি বাতিল

অনলাইন ডেস্কঃ তিরুবনন্তপুরম, ০৪ ফেব্রুয়ারি- গত পাঁচদিনে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হওয়ার পর ভারতের কেরালা রাজ্যে এই ভাইরাসকে ‘বিপর্যয়’ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস নিয়ন্ত্রণের প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে সোমবার বিপর্যয় ঘোষণা করে রাজ্যের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। কেরালার সরকারি কর্মকর্তারা বলেছেন, রাজ্যে করোনার বিস্তার ঠেকাতে ৪০ হাজারের বেশি স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি কর্মচারী ও গ্রাউন্ড স্টাফ নজরদারি, রোগী শনাক্ত ও পরামর্শদানের কাজে নিয়োজিত রয়েছেন। গত ডিসেম্বরে চীনের উহানে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র চীনেই ৪২৫ জনের প্রাণহানিRead More


ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার সকালে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী সফরকালে ৫ ফেব্রুয়ারি জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক বিষয় ও কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত তিনটি চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ৪৫ মিনিটে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বেসামরিক বিমানRead More


এস এসসি পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বসার স্থান করে দিয়ে প্রশংসিত হলো হাটখোলা ছাত্রলীগ

আজ এস এসসি পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হলো। ছেলে মেয়েদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা অভিভাবকদের বড় ধরনের একটি কাজ। ইচ্ছায়-অনিচ্ছায় এবং নানা ধরনের সমস্যা থেকে সন্তান্দেরকে মুক্ত রাখতে বা নিরাপদে তারা যাতে পরীক্ষা দিয়ে বাড়ী ফিরতে পারে সে জন্য একজন না একজন অভিভাবক সাথে আসেন। তারা দীর্ঘ সময় পরীক্ষা কেন্দ্রের আশ-পাশে কষ্ট করে হলেও ধৈর্য্য ধরে বসে থাকতে হয়। বিশেষ করে মহিলারা বেশি কষ্ট করে থাকেন। সে সময় খাবার পানী বা নাস্তার জন্য সমস্যায় পড়তে হয় তাদেরকে। এবং ঠিকমত বসার ও জায়গা পান না অনেকেই। এসকল বিষয় বিবেচনায় নিয়ে অভিভাবকদেরRead More


উমাইরগাঁও মুক্তিসেনা ক্লাব ২য় ক্রিকেট টুর্নামেন্ট ৭ ফেব্রুয়ারী শুরু

সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও মুক্তিসেনা ক্লাব কর্তৃক আয়োজিত ২য় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারী। এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ ফেব্রুয়ারী। টুর্নামেন্টের সকল খেলা উমাইরগাঁও দারুল মোস্তফা মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। খেলায় অংশগ্রহনে আগ্রহী দলগুলোকে যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মাছুম আহমদ।


নতুন বছরে প্রথম একসঙ্গে

অনলাইন ডেস্কঃ ইংরেজি নতুন বছরে প্রথমবারের মতো একসঙ্গে একই নাটকে অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম। নাটকটির নাম ‘বক্কর এখন ব্যাংকার’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর একজন পুলিশ অফিসারের ভূমিকায় জাকিয়া বারী মম। গেল ৩১শে জানুয়ারি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটি প্রসঙ্গে পরিচালক সকাল আহমেদ বলেন, চঞ্চল চৌধুরী এবং মম দুজনই অসাধারণ অভিনয়শিল্পী। দুজন যখন একসঙ্গে অভিনয় করেন তখন দৃশ্যটি প্রাণবন্ত হয়ে ওঠে। গেল ঈদে তারা দুজন আমার নির্দেশনায় অভিনয় করেছিলেন। আবারো তারা একসঙ্গেRead More


ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন ফিলিস্তিনের

অনলাইন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ডিল অব দ্য সেঞ্চুরি প্রকাশের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সুরক্ষা সহযোগিতাসহ সব সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার কায়রোতে আরব লীগের বৈঠকে এই ঘোষণা দিয়েছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। খবর এএফপির। সম্প্রতি মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ও ইসরায়েলের সুবিধাসম্বলিত বিতর্কিত শান্তি পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এই পরিকল্পনা ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কয়েকটি দেশের প্রতিনিধিরা। তবে শুরু থেকেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। আরবRead More