Main Menu

admin

 

মুজিববর্ষ শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বে পালিত হবেঃ আমির হোসেন আমু

মুজিববর্ষ শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বে একযোগে পালিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেছেন, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সরকার বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্বের সবগুলো দেশেই উৎসবমুখর পরিবেশে মুজিববর্ষ পালিত হবে। শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠির নলছিটি উপজেলার পঞ্চগ্রাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় কর্তৃপক্ষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই ফুল ও ক্রেস্ট দিয়ে আমির হোসেন আমুকে সংবর্ধনা দেনRead More


পরিবেশের জন্য ক্ষতিকর সব ইটভাটা ২০২৫ সালের মধ্যে সরকার বন্ধ করে দেবেঃ মো. শাহাব উদ্দিন

পরিবেশ ভারসাম্য রক্ষা করতে পলিথিনের ব্যবহার বন্ধ করার আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, ‘আগেকার সময় হাট বাজারে গেলে সাথে চটের ব্যাগ থাকতো,এখন ব্যবহার হয় পলিথিন। পরিবেশ ভারসাম্য রক্ষা করতে হলে পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। আমাদেরকে আবারো চটের ব্যাগ ব্যবহারে ফিরে যেতে হবে। সারাদেশ থেকে পরিবেশ বিনষ্টি কর্মকাণ্ড বন্ধ করা হবে।’ ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর এলাকায় পরিবেশবান্ধব ব্লক ইট নির্মাণকারী প্রতিষ্ঠান ইকোইট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন আহবান জানান কথা বলেছেন মো. শাহাব উদ্দিন। পরিবেশেরRead More


উমাইরগাঁও মুক্তিসেনা ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২য় আসরের উদ্বোধন

উমাইরগাঁও মুক্তিসেনা ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২য় আসরের উদ্বোধন করা হয়েছে। ৭ই ফেব্রুয়ারী দুপুর ২ ঘটিকার উমাইরগাঁও দারুল মোস্তাফা মাদ্রাসা সংলগ্ন মাঠে উমাইরগাঁও মুক্তিসেনা ক্লাবের সভাপতি মোস্তাফা কামালের সভাপতিত্বে ও উমাইরগাঁও মুক্তিসেনা ক্লাবের সাধারণ সম্পাদক মাছুম আহমদের পরিচালনায় ক্রিকেট খেলার উদ্বোধন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফা দিলোয়ার আল আজহার। উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি নুর মিয়া,সাবেক সেনা কর্মকর্তা গোলাম কিবরিয়া,মানিকুর রহমান,আজির উদ্দন, যুবনেতা আরশ – আলী,ওয়ারিছ,আলী রাব্বানী,আব্দুল আজিজ,দিবস,মুক্তিসেনা ক্লাবের সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক,জামিল আহমদ,কোষাধ্যক্ষ,নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক,পবিন্দ্র দেব নাথ, ক্রীড়া ও সমাজ কল্যাণRead More


নৌকা বাইচ ও ভাটি অঞ্চলের চিত্র ফুটে উঠল বাইচার নাটকে

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকা শক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর ৭ম দিনে মঞ্চস্থ হয় ‘বাইচাল’। গোলাম সফিকের রচনায় ও অর্ধেন্দু দাসের নির্দেশনায় ১৭দিন ব্যাপী নাট্য প্রদর্শনীর পরিবেশনায় ছিল ‘নগরনাট’। সিলেটে এযাবৎকালের সর্ববৃহৎ এই নাট্য প্রদর্শনীতে শুক্রবার বন্ধের দিন সন্ধ্যা ৬টা থেকে নাট্যমোদী দর্শকের উপস্থিতিতে অটোরিয়াম প্রাঙ্গন উৎসব মুখর হয়ে উঠে। সন্ধ্যা ৭টায় অটোরিয়াম মূল মঞ্চে মঞ্চস্থ নাটকটি পিন পতন নিরবতায় দর্শক উপভোগ করেন ‘বাইচাল’ নাটকটি। নাটক শেষে নাট্য দলের হাতে ফুল ও স্মারক তুলে দেন বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা কামরুলRead More


তাহিরপুরে বিদ্যুতের তার পড়ে জ্বলসে গেলো যুবকের দেহ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার নেকবর হোসেন নামের এক যুবকের উপর পড়ে দুই হাত ও মাথা পুড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। এ ঘটনাটি গঠেছে ৭ ফেব্রুয়ারী রোজ শুক্রবার দুপুর ১২ টার সময় উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায়। আহত যুবক উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের খাসশতাল গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। এ খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই মাহমুদুল হাসান ও এ এস আই বিল্লাল হোসেন ঘটনার স্থল পরির্দশন করেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে বাদাঘাট টু খাশতাল রাস্তার বাদাঘাট সরকারিRead More


৮ম ঘোপাল ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ সম্পন্ন

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৮ম ঘোপাল ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মাসব্যাপী উক্ত ক্রিকেট টুর্নামেন্টে ৬ টি দল অংশ নেয়। খেলায় জিনিয়াস সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুপার রেনিগেইট। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে খেলা শেষে ঘোপাল ক্রিকেট প্রিমিয়ার লীগ বাস্তবায়ক কমিটির সভাপতি আতিকুর রহমান চৌধুরী রফির সভাপতিত্বে ও দিলওয়ার হোসেন রনী এবং এমদাদ হোসেনের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সমাজসেবী আব্দুর রহমান, ওয়ারিছ আলী, আব্দুল কাদির, আতাউর রহমান, রাজা মিয়া,Read More


করোনাভাইরাস: ঢাকা মেডিকেলে আইসোলেশন ইউনিট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত বেডের ‘আইসোলেশন ইউনিট’ খোলা হয়েছে। হাসপাতালের ইউনিট ২-এর নিচতলার জরুরি বিভাগে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বেডের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিভিন্ন সরঞ্জামও রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গত ৩০ জানুয়ারি কারোনাভাইরাস মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে আলাদা ইউনিট চালু হয়েছে। ঢাকা মেডিকেলের হাসপাতালের ইউনিট ২-এর নিচতলায় সাতটি বেড প্রস্তুত রাখা হয়েছে। আমরা ১২জনকে একসঙ্গে চিকিৎসা দিতে পারব।’ তিনি জানান, নার্স-চিকিৎসক, স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জামসহ সব ধরনের প্রস্তুতিই তাঁরা নিয়ে রেখেছেন। গত ২৬ জানুয়ারি রোগতত্ত্ব,Read More


গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাফল্যের ৫০ বছর পূর্তি উদযাপনের কার্যক্রম উদ্বোধন

সিলেট নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাফল্যের ৫০ বছর পূর্তি উদযাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ বছর পূর্তি উদযাপনের কার্যক্রম উদ্বোধন করেন উদযাপন কমিটির আহবায়ক ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান। বক্তব্য রাখেন ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট রোকশানা বেগম শাহনাজ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শহিদ আহমদ। সভা পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান। সভায় আগামী ২৮ মার্চ অনুষ্টিতব্য ৫০ বছর পূর্তিRead More


জমে উঠেছে সিলেট বইমেলা

বেলা ৩টায় দরজা খোলা হয় সিলেট বইমেলার। কিন্তু ২টা থেকেই পাঠক, দর্শনার্থীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে ঘুরাঘুরি করতে শুরু করেন। বেলা আড়াইটার দিকে বেশ কয়েকজন পাঠক বন্ধুসভার সদস্যদের একটু পর পর এসে জিজ্ঞাস করছেন সবগুলো স্টল কখন খুলবে। তিনটার সময় সবগুলো বইয়ের ষ্টল খোলার সাথে সাথেই মেলায় প্রবেশ করতে থাকেন পাঠক, ক্রেতা ও দর্শনার্থীরা। বই কেনার পাশাপশি শুরু হয় লেখক পাঠকদের গল্প, আড্ডা ও ছবি তোলা। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) সিলেট বই মেলার ৬ষ্ঠ দিন এমন দৃশ্য চোখে পড়ে। যথারীতি নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ৩টা থেকে রাতRead More


চীনের আকাশ মরদেহ পোড়ানোয় ধোঁয়ায় ছেয়ে গেছে !

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্তের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন। অধিকাংশ মৃত্যু ও নতুন সংক্রমণের ঘটনা ঘটছে হুবেই প্রদেশে, যে প্রদেশের উহান শহরকে এ ভাইরাসের উৎসস্থল বলা হচ্ছে। বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসে চীনে সরকারি তথ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬৩ জনে। রাস্তায় গাড়ি-ঘোড়া নেই, কল-কারখানাও সব বন্ধ। চীনের হুবেই প্রদেশের উহান শহর ধোঁয়াশায় ছেয়ে আছে । অনেকের ধারণা, সপ্তাহখানেক ধরে দিনরাত ২৪ ঘণ্টা করোনাভাইরাসে মৃতদের মরদেহ পোড়ানোর কারণেই এই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দেশটির বাকি মৃত্যুর ঘটনাগুলো উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াংয়ের তিয়ানজিন শহর ও গুইঝৌ প্রদেশে ঘটেছে। এর আগে, গতRead More