করোনাভাইরাস: ঢাকা মেডিকেলে আইসোলেশন ইউনিট
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত বেডের ‘আইসোলেশন ইউনিট’ খোলা হয়েছে। হাসপাতালের ইউনিট ২-এর নিচতলার জরুরি বিভাগে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বেডের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিভিন্ন সরঞ্জামও রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গত ৩০ জানুয়ারি কারোনাভাইরাস মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে আলাদা ইউনিট চালু হয়েছে। ঢাকা মেডিকেলের হাসপাতালের ইউনিট ২-এর নিচতলায় সাতটি বেড প্রস্তুত রাখা হয়েছে। আমরা ১২জনকে একসঙ্গে চিকিৎসা দিতে পারব।’ তিনি জানান, নার্স-চিকিৎসক, স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জামসহ সব ধরনের প্রস্তুতিই তাঁরা নিয়ে রেখেছেন।
গত ২৬ জানুয়ারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা স্বাক্ষরিত এক পত্রে দেশের সব বিভাগীয় ও জেলা হাসপাতালে আইসোলেশন ইউনিট স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। হাসপাতালগুলোতে কমপক্ষে ৫ শয্যার আইসোলেশন ইউনিট চালু করার কথা বলা হয়েছে।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

