admin
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনঃ আবু সরকারের জুলুম অত্যাচার থেকে পরিত্রাণ চান ট্রাক শ্রমিকেরা
সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলেছেন ট্রাক শ্রমিক নেতা মো. আনোয়ার পাঠান। রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে আনোয়ার পাঠান বলেন, আবু সরকার সিলেটের পরিবহন শ্রমিকদের জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলে যাচ্ছেন। আবু সরকার ২০১৯ সালের ১৫ মার্চ সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পরদিন থেকে তিনি স্বরূপে আবির্ভূত হন। ওই দিন থেকে তিনি সিলেট-জাফলং সড়কের সারিঘাট বৈঠাখাল নামক স্থান থেকে অভারলোডের অভিযোগRead More
সিলেটে চুরি হওয়া কার আধা ঘন্টায় উদ্ধার
সিনেমার কাহিনীকেও হার মানিয়েছেন সিলেটের পুলিশরা। জীবনের ঝুঁকি নিয়ে ফিল্মি স্টাইলে চুরি হওয়া কার সহ চুরকে আটক করেছে পুলিশ। আজ রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে সাড়ে ১২ টার দিকে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ চুরি হওয়া কার উদ্ধার করে। তার সাথে থাকা চুর স্বপন মালাকারকেও আটক করা হয়। জানা যায়- সকাল সাড়ে ১১টার দিকে নগরীর শাহজালাল উপশহর থেকে একটি কার চুরি হয়। গাড়ি নং ঢাকা মেট্রো খ -১১-৩৯৩১। উপশহরের এফ ব্লকের ২নং রোডে ৫৯নং বাসার বাসিন্দা আতিকুল ইসলাম নজরুল বাসার নিচে কারটি রেখে বাসায় উঠেন। কিছুক্ষণ পরে নিচে নেমে দেখেন কারটিRead More
সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করতে হবে: সুনামগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধে পানি নামতে দেরি হয়েছে, তাই কাজ দেরিতে শুরু হয়েছে। আমরা চেষ্ঠা করবো তারাতারি কাজটি শেষ করার। আমরা টার্গেট দিয়েছি, সেই সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। তিনি আরো বলেছেন, আমরা আলাদিনের চেরাগ না, আমরা মন্ত্রণালয়র থেকে চাপ সৃষ্টি করছি। পানি উন্নয়ন বোর্ড থেকে কমিটি করে দেয়া হয়েছে, বিভিন্ন এরিয়া ভাগ করে দেয়া হয়েছে। পুলিশ, প্রশাসন, মন্ত্রণালয় কাজ তদারকি করছে, আমি নিজেও করছি। হাওরের ফসল রক্ষা বাঁধের পিআইসির(প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি যদি অন্যেও হয়ে কাজ কওে আর এমন প্রমাণ পাওয়া যায় তাহলেRead More
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতেছে বাংলাদেশ। যুব দলের অধিনায়ক আকবর আলী অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালে পরে ব্যাটিং করা দল চারবার জিতেছে। সেটা ভেবেই কি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আকবর? তিনি অবশ্য জানিয়েছেন সকালের ময়েশ্চারটা কাজে লাগানোর বিষয়টা মাথায় রেখেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পফেচট্রুম ভেন্যুতে প্রথম ইনিংসে গড় রান ২০১.৫। এখন দেখার বিষয় ভারত কত রানের টার্গেট ছুড়ে দেয়। বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। হাসান মুরাদের পরিবর্তে একাদশে এসেছেন অভিষেক দাস। ভারত অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। বাংলাদেশের একাদশ : পারভেজRead More
করোনা ভাইরাস ঠেকাতে সব দেশের যাত্রীদের পরীক্ষার সিদ্ধান্ত
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হবে। এতদিন শুধু চীন থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হতো। শনিবার এক সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এ কথা কথা জানায়। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, চীন ছাড়াও আরো কয়েকটি দেশে একজনের দেহ থেকে আরেকজনের দেহে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ কারণে বিমানবন্দরে আসা সব যাত্রীকেই স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে। আমরা অতিরিক্ত সতর্কতা হিসেবে এটা চালু করেছি। এটা সব দেশের ফ্লাইটের ক্ষেত্রেই শুরু হয়েছে। তবে এতে ভীত হওয়ারRead More
দ্বিতীয় দিনেও চেনা চিত্রে বাংলাদেশ
অনলাইন ডেস্কঃ প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতার পর রাওলাপিন্ডিতে ঘটে চলা দৃশ্যগুলো অবশ্য বাংলাদেশের খুব অচেনা নয়। দর্শক-শ্রোতারা ইতিমধ্যেই হয়তো অনুমান করে ফেলেছেন কী ঘটতে চলেছে। তবুও ভরসা হয়তো ‘ক্রিকেট’। যেকোন মুহূর্তে কল্যাণ অনর্থ যেকোন কিছুই ঘটতে পারে। তবে ততক্ষণে কী চালকের আসনে বসে গেছে পাকিস্তান? এটুকু দেখতে হয়তো অপেক্ষা করতে হতে পারে মাত্র একটি সেশন। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৪২ রান। এরই মধ্যে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১০৯ রানের। চতুর্থ উইকেটে ১৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া বাবর ১৪৩ ও আসাদ ৬০ রানে অপরাজিত রয়েছেন। শান মাসুদ আউট হয়েছেনRead More
চীন থেকে ১৭১ বাংলাদেশিকে আপাতত ফেরাবে না সরকারঃ ড. মোমেন
অনলাইন ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চীন থেকে দেশে ফিরতে আগ্রহী ১৭১ বাংলাদেশিকে আপাতত ফেরানো যাচ্ছে না। শনিবার ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, চীনের উহান থেকে আমরা ৩১২ জনকে ফিরিয়ে এনেছি। সেখান থেকে ফিরে আসার পর বিমান ক্রুরা কোয়ারেন্টাইনে আছেন। এখন আর কোনো ক্রু চীনে যেতে চাচ্ছেন না। আমরা চীনা প্লেন ভাড়া করে ১৭১ জনকে ফিরিয়ে আনতে চাইছি। তবে সেটাও সম্ভব হচ্ছে না। সে কারণে এখনই তাদের ফিরিয়ে আনা যাচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী জানান, উহানে থাকা বাংলাদেশিদের খাওয়া-দাওয়ায় যেন কোনোRead More
কমরেড আসাদ্দর আলী ছিলেন রাজনীতির শিক্ষক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া
বাংলাদেশ সাম্যবাদী দল (এম.এল) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া বলেছেন, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠনক কমরেড আসাদ্দর আলী ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ। তাঁর রাজনীতির প্রজ্ঞা দিয়ে সিলেটে তিনি বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছিলেন। তাঁর মত রাজনীতিবীদ এখন পাওয়া সম্ভব না। তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন, তিনি ছিলেন একজন রাজনীতির শিক্ষক। তার কাছে বিভিন্ন দলের মতের মানুষেরা বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য আসতো। তিনি ছিলেন সর্বদলের মানুষের অত্যন্ত আপন জন। ভাষা সৈনিক ও কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত ও সাম্যবাদী দলের সাবেক সভাপতি কমরেডRead More
সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের কার্যক্রম স্থগিত শ্রদ্ধা নিবেদনের নতুন ক্রম নির্ধারণ
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে যেকোনো জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে নতুন ক্রমও নির্ধারণ করা হয়েছে। এখন থেকে শহীদ মিনার ব্যবস্থাপনা ও উন্নয়ন সিলেট সিটি করপোরেশন দ্বারা পরিচালিত হবে। গত বৃহস্পতিবার রাতে সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে এক সভায় সর্বসম্মতভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট শহীদ মিনার প্রতিষ্ঠার জীবিত দুই উদ্যোক্তা সদরউদ্দিন আহমদ চৌধুরী ও মো. শওকত আলীর আহ্বানে আয়োজিত সভায় সিলেটের বিভিন্ন রাজননৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিতRead More
নগরীর লালবাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
সিলেট নগরীর ঐতিয্যবাহী লালবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ৮ ফেব্রুয়ারী শনিবার ব্যবসায়ীদের ঐক্যমতের ভিত্তিতে এ কমিটি গঠন গঠিত হয়। এতে মোঃ আজাদ মিয়াকে সভাপতি ও জাহিদ আহমদ খানকে সাধারণ সম্পাদক করে, ৩১ সদস্যের এ কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ সফিক মিয়া, সহ সভাপতি বাদশা আহমদ, খালেদ আহমদ, হাজী মোঃ নূর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদুর রহমান শাহেদ, সহ সাধারণ সম্পাদক মোঃ দ্বারা মিয়া, মোঃ ছমির মিয়া, হাফিজুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শামীম আহমদ, সহ কোষাধ্যক্ষ সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শেখRead More

