Main Menu

admin

 

সিলেটে মোদীর পতিকৃতিতে মুসল্লিদের জুতা পেটা

ভারতের মুসলিম গণহত্যা ও মসজিদ হামলা-ভাংচুরের প্রতিবাদে সিলেট নগরীতে শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জমিয়ত, তালামীযে ইসলাম, উলামা মাশায়েখ, প্রিন্সপাল হাবিবুর রহমান প্রজন্ম সংগঠন নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে কোর্ট পয়েন্টে মুসল্লিরা ভারতের নরেন্দ্র মোদীর পতিকৃতিতে জোতা পেটা ও থুথু নিক্ষেপ ও অগ্নি সংযোগ করেন বিক্ষুব্ধ মুসল্লিরা। বিজ্ঞপ্তি


রোগীদের আর্থিক সহায়তার প্রদান করেছে সদর উপজেলা সমাজসেবা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত “ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি”র চেক বিতরণ করেছে সিলেট সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। বৃহস্পতিবার সিলেট সদর উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন, বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নRead More


সিলেটস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন

সিলেটস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির বনভোজন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাবে সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। দিন ব্যাপি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমিতির সভাপতি হাজী এম এ আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির দাতা-উপদেষ্টা ও ছালামত ফাউন্ডেশন ইউকের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার এম এ মালিক, যুক্তরাজ্য প্রবাসী মোঃ হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসীRead More


সাহেবের বাজারে হেরিংবন্ডের প্রকল্প পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

গ্রামীন জনপদের সড়ক সমূহ টেকসই উন্নয়নের লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হেরিংবোন বন্ড (এইচ,বি,বি) প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলা পরিষদের খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার দেবাইর বহর পূর্বপাড়া গ্রামের সড়কটি হেরিংবোন বন্ড ইটসলিং কাজের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। সড়কটি আগামী (৩ মার্চ) মঙ্গলবার বেলা ১২ টায় সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ইটসলিং উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করবেন। এ উপলক্ষে (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে সড়কটির বর্তমান কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শনে যান সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ। এসময় উপস্থিত ছিলেন  প্রকল্পRead More


গোলাপগঞ্জে পুলিশের সাথে ডাকাতদলের গোলাগুলি, পুলিশসহ আহত ৪

গোলাপগঞ্জে পুলিশের সাথে ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টায় উপজেলার রানাপিং তহিপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে। ডাকতদলের হামলায় ৩ পুলিশ ও ডাকাত সর্দার মান্নান আহত হয়। এর আগে বুধবার বিকেল উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর গোলাপনগর নিজ গ্রাম থেকে ডাকাত সর্দার আব্দুল মান্নান (৪০)কে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে গোলপগঞ্জ সহ সিলেটের বিভিন্ন জায়গায় একাধিক ডাকাতির কথা স্বীকার করে। ডাকাত মান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে বুধবার গভীর রাত ৩ টার দিকে ডাকাত সর্দার মান্নানকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। তারা উপজেলার রানাপিং তহিপুরস্থRead More


দিল্লি পরিস্থিতি নিয়ে ১২ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

বাংলাদেশের ১২ বিশিষ্ট নাগরিক ভারতের দিল্লিতে কয়েকদিন ধরে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তারা। এ বিশিষ্ট নাগরিকেরা হলেন- আনিসুজ্জামান, আব্দুল গাফফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, সৈয়দ হাসান ইমাম, সারোয়ার আলী, রামেন্দু মজুমদার, মফিদুল হক, তারেক আলী, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ ও গোলাম কুদ্দুছ। এতে বলা হয়, ‘আমরা ভারতের রাজধানী দিল্লিতে চলমান সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বেশ কিছুদিন ধরে দিল্লিসহ সারাভারতে রাজনৈতিক-সামাজিক শক্তি ও দলসমূহ বিবৃতি, সমাবেশ ও প্রতিবাদী মিছিল-সমাবেশের মধ্যদিয়ে গণতান্ত্রিক অধিকারRead More


শাবি-সিকৃবির ১২ জনসহ ১৭২ শিক্ষার্থী পেলেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ পেয়েছেন। ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রাপ্তদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছেন সর্বোচ্চ ১১ জন শিক্ষার্থী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৭ জন ছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী রয়েছেন ৫ জন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দিয়েছেন। শাবিপ্রবির মোছা. ফারজানা আক্তার, সাবরিন আরা, নাফিসা তাসনীম নূশা, ফাহিমা সুমাইয়া লস্কর, নাবিলা আহমেদ, মো. শামীম রেজা সাইমুন এবং প্রমা দাস তালুকদার বিন্তী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। সিকৃবির পদকপ্রাপ্তদের মধ্যে আছেন ইসরাত জাহান ইমা, কুশনুদ তাবাচ্ছুম, দেবাশিস শর্মা, শামীমা শাম্মী এবংRead More


মফিজুর রহমান বাদশার রোগমুক্তি কামনায় সদর আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশার রোগমুক্তি কামনা করে ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আছর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তেমূখীস্থ হাজী সুন্দর আলী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সাবেক সহ সভাপতি হাজী মখলিছুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার ইবনে রহমান, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক, হাটখোলা ইউনিয়নRead More


আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিভিন্ন দেশ অনুকরণ করছে: এমপি নাহিদ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, দেশের প্রতিটি পাড়া মহল্লায় মানুষের দূরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে প্রতিটি পাড়া মহল্লায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্র ও উপ-সাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিভিন্ন ভাবে জ¦রাজীর্ণ ভবনগুলোকে সংস্কার ও সৌন্দর্য্য বর্ধন করে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ভালো শিক্ষার মাধ্যমেই ভালো মানুষ গড়ে তোলা এটাই আমাদের মূল লক্ষ্য। ভালো অবস্থায় থাকতে হলে অবশ্যই ভালো শিক্ষার প্রয়োজন। এ চিন্তাকে মাথায় রেখে এ অঞ্চলে মরহুম মছলম উদ্দিন খান বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। আর সরকার বিদ্যালয়টিকে পরিপূর্ণতা দিচ্ছে। বিশেষ করে এই অঞ্চলে এরকমRead More


রিজিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ২৭ ফেব্রুয়ারি

সিলেটে চারদিন ব্যাপি বর্ডার গার্ড বাংলাদেশ (সরাইল, চট্টগ্রাম ও কক্সবাজার রিজিয়ন) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (মেঘালয়, মিজোরাম ও কাচার, গৌহাটি এবং ত্রিপুরা ফ্রন্টিয়ার) এর আঞ্চলিক কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর আখালিয়া এলাকায় অবস্থিত সেক্টর হেড কোয়াটারে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং-এ বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মাহমুদ মাওলা ডন এই তথ্য জানান। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সিলেট নগরীর রোজভিউ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। তিনি বলেন, ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় বিএসএফ এর একটি সিনিয়র ডেলিগেশন দল ডাউকি-তামাবিল স্থলRead More