admin
মফিজুর রহমান বাদশার রোগমুক্তি কামনায় মঙ্গলবার দোয়া মাহফিল
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশার রোগমুক্তি কামনা করে, সদর উপজেলা আওয়ামী লীগের উয়োগে ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আছর তেমূখীস্থ হাজী সুন্দর আলী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহ যোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন চেয়ারম্যান। উল্লেখ্য মফিজুর রহমান বাদশা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রছেন।
চোরের ঘরে মিলল পুলিশের পিস্তল!
চোর ধরতে গিয়ে চোরের শয়ন কক্ষে পুলিশ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহার করা ৭ দশমিক ৬ বোরের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ চোরাই মালামাল। গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ সোহান নামে ওই চোরকে। রবিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে অজ্ঞাতনামা চোর ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকার আমিনুল ইসলামের দরজার তালা ভেঙে বাসায় চুরি করেন। তার বাসা থেকে ৫ লাখ ৬৫ হাজারRead More
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জালালাবাদ আইসিটি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেট শহরতলীর জালালাবাদ আইসিটি ক্যাডেট স্কুল’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা আজ ( ২২শে ফেব্রুয়ারি) স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রিন্সিপাল জাম্মান আহমদ রাসেল এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জিয়াউল হক জিসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ খুররম ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মুহাঃ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ যুব জাগরণ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শহিদ আহমদ, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, লামারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের পরিচালক মোঃ আল-আমিন, স্কুলের সহকারী শিক্ষক সাদিকুর রহমান, সহকারী শিক্ষিকাRead More
সিলেটে র্যাব ও পুলিশের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে দুজন নিহত
সিলেটে র্যাব ও পুলিশের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে উপজেলা সদরের বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের মরমপুর-সুরিরখাল এলাকার মধ্যবর্তী জায়গায় সড়কের পার্শ্বের গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল অস্ত্রধারী একটি ডাকাত দল। নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার দিবাগত ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে থানার এসআই মিজানুর রহমান তার সঙ্গীয় কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাসকে নিয়ে এলাকা টহল দিচ্ছিলেন। পুলিশের গাড়ি দেখতে পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। এতে পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীমRead More
আমিরাতে এক বাংলাদেশি করোনায় আক্রান্ত
সিঙ্গাপুরের পর সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরব আমিরাতের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে বলে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়েছে, আরব আমিরাতে নতুন করে দু’জন করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। তারা ফিলিপাইন ও বাংলাদেশের নাগরিক। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে। তবে এদের মধ্যে তিনজন ইতিমধ্যে পুরোপুরি সেরে উঠেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ফিলিপাইনের নাগরিকের বয়স ৩৪ বছর, আর বাংলাদেশের নাগরিকের বয়স ৩৯ বছর। তারা দু’জনেই সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত চীনের একRead More
কারাবন্দিদের ৩০ শতাংশই মাদকে সম্পৃক্ত
দেশের কারাগারগুলোর বন্দিদের মধ্যে ৩০ দশমিক ০৪ শতাংশই মাদকে সম্পৃক্ত বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ঢাকা আহছানিয়া মিশনের হেলথ সেক্টরের আওয়াতায় মাদকবিরোধী কার্যক্রমের ৩০ বছরপূর্তি উপলক্ষে আহছানিয়া বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল। সভাপতিত্ব করেন আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইজি প্রিজন্স বলেন, কারাবন্দি মাদক সম্পৃক্তদের মধ্যে মাদকাসক্ত ও মাদকবহনকারীরাও রয়েছে। বিপুল সংখ্যক এই মাদকসম্পৃক্তদের কারাগারে রাখা তাদেরRead More
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন সংগঠনের কর্মসূচী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সিলেটে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, একুশের মিছিল, প্রভাতফেরী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেট জেলা প্রশাসন : সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ২১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহীদ মিনার পর্যন্তRead More
মাতৃভাষা দিবসে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের শ্রদ্ধাঞ্জলি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মো. ইউনুছুর রহমানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, উপ পরিচালকের সহধর্মিনী মধুচন্দা লস্কর, আর এস ইএনটি ডা. নুরুল ইসলাম, ইএমও কো-অর্ডিনেটর ডা. খোকন আহমদ, সেবা তত্ত্বাবধায়ক রেনোয়ারা আক্তার, বিএনএ সভাপতি শামিমা নাছরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, অরবিন্দ চন্দ্র দাস, সুলেমান আহমদ, ৩য় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাইফুল মালেক খান, মোঃRead More
সময়ের সাথে তাল মিলিয়ে সাংবাদিকদের এগোতে হবে: এম এ মান্নান
সিলেটে একটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন, আমার সহকর্মী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সিলেটের অন্য যারা মন্ত্রী আছি, সে বিষয়ে আমরা চেষ্টা চালাচ্ছি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট প্রেসক্লাবের সদ্য প্রাক্তণ সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, সিলেট ‘বঙ্গবন্ধু’র নামে একটি পার্ক স্থাপনের বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে আমার কথা হয়েছে। তিনি এ বিষয়ে প্রকল্প গ্রহণ করলে আমরা তাতে সায় দেব।Read More
আলতাফ হোসেনের মৃত্যুতে চেয়ারম্যান আশফাকের শোক
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের একাধিক বারের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। আজ বুধবার এক শোকবার্তায় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। শোকতপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

