Main Menu

admin

 

ইস্ট লন্ডন আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা পালন

ইস্ট লন্ডন আওয়ামী লীগের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ব্রিটেনে বেড়ে উঠা নতুন প্রজন্মকে কিভাবে বাংলা শিক্ষায় আগ্রহ সৃস্টি করা যায় তা নিয়ে কমিউনিটি সংগঠনগুলিকে কাজ করার উপর গুরুত্বদেন। এছাড়া সভায় ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার ও মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সদস্য আঙ্গুরRead More


বঙ্গবন্ধুর সমাধিতে কলকাতা উপ-হাই কমিশনারের শ্রদ্ধা

ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাই কমিশনের একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ রোববার (১ মার্চ) সকালে উপ-হাই কমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগষ্ট নিহত তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন উপ-হাই কমিশনার তৌফিক হাসান। এ সময় উপ-হাই কমিশনারের সহধর্মিনী ইসমত জেরিন, মিনিস্টারRead More


দুঃসময়ে সাহায্য করে বীমা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বীমার মাধ্যমে দুঃসময়ে বেশ ভালোই সাহায্য পাওয়া যায়। বীমার বিষয়ে জনসচেতনতা জরুরি। বীমার প্রতি মানুষের আগ্রহ রয়েছে।’ আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘বীমার উন্নয়নে আমরা কাজ করেছি। দুইটি আইন করেছি। জাতীয় বীমা নীতি ২০১৪ আমরা প্রনয়ন করেছি। কৃষি, পড়ালেখা, স্বাস্থ্য বীমার বিষয়ে কাজ চলছে। বঙ্গবন্ধু শিক্ষা বীমা নামে শিক্ষার জন্য একটি বীমার প্রস্তাবনা এসেছে। বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি। বীমাটাকে যেন মানুষ কাজ লাগাতে পারে এ জন্য লক্ষ্য রাখতে হবে। জাতির পিতাRead More


মোদি এলে দেশের সব বিমানবন্দর অচল করে দেবে হেফাজত!

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ভয়াবহ যুদ্ধ লেগে যেতে পারে। মোদিকে বাংলাদেশে আসতে দিলে ঢাকাসহ সারা দেশের বিমানবন্দর অচল করে দেয়া হবে। তিনি বলেন, মোদির আগমনের কারণে দেশে অচল অবস্থার সৃষ্টি হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। দেশের মানুষ গুজরাটের কসাইখ্যাত দিল্লি গণহত্যার সন্ত্রাসী মোদিকে বাংলাদেশের মাটিতে কোনোক্রমেই সহ্য করবে না তৌহিদি জনতা। শনিবার হাটহাজারী মাদ্রাসার সম্মুখস্থ ডাকবাংলো চত্বরে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে অসংখ্য মুসলমানকে শহীদ করা হয়েছে এমন দাবি করে বাবুনগরী বলেন,Read More


সিএএ নিয়ে সংঘর্ষের জেরে কারফিউ জারি শিলংয়ে, বন্ধ ইন্টারনেট পরিষেবা

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দিল্লির সহিংস পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সংঘর্ষ হয়েছে মেঘালয়ে। এতে শুক্রবার একজন নিহত হয়েছেন। বর্তমানে শিলংয়ে কারফিউ জারি রয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, সিএএ নিয়ে গতকাল রাজ্যের পূর্ব খাসি উপত্যকায় খাসি ছাত্র সংগঠন (কেএসইউ) ও অজনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। আহত হয়েছেন পুলিশসহ কয়েকজন। শিলংসহ রাজ্যের ছয় জেলায় ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া, গতকাল রাত ১০টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত শিলং ও সোহরা এলাকায় কারফিউRead More


শিক্ষার উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে: মন্ত্রী ইমরান আহমদ

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, শিক্ষারমান উন্নয়নে সরকার নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি শনিবার বিকাল তিনটায় গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক সম্প্রসারিত ভবনের তয় তলার ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সোনার বাংলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল হকের পরিচালনায় মন্ত্রী আরো বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। গবেষণা ও বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। মন্ত্রী জানান, উচ্চশিক্ষা প্রসারে বিশেষ ফান্ড গঠন করা হয়েছে।Read More


এপ্রিল মাসে সিলেট থেকে সরাসরি যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বিমানের ফ্লাইট চালু হবে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছে, চলতি বছরের এপ্রিল মাসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিলেট-হিথ্রো সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে। সে লক্ষে ওসমানী বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ করা হচ্ছে। সিলেট বাসীর জন্য একটা বিশেষ সুখবর আপনাদের আর ঢাকায় যেতে হবে না এপ্রিল থেকে সরাসরি যুক্তরাজ্যে বিভিন্ন স্থানে সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রাণালয়ের দায়িত্ব দেয়ার সময় আমাকে নির্দেশ দিয়েছিলে বিমানকে একটা পর্যায়ে নিতে হবে। বিমানের দূর্নীতিবাজদের শেকড় উপরে ফেলতে হবে, আমি চেষ্টা করেছিRead More


মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট প্রিমিয়ার লীগে ২ ও ৯নং ওয়ার্ডকে হারাল ৩ ও ৫নং ওয়ার্ড

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ৭নং মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট প্রিমিয়ার লীগ (সিজন-৩) ৪র্থ ম্যাচে ২নং ওয়ার্ডকে হারাল ৫নং ওয়ার্ড ও ৫ম ম্যাচে ৯নং ওয়ার্ডকে হারাল ৩নং ওয়ার্ড। গতকাল মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন সদর সিলেটের সাধারণ সম্পাদক ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া, ক্রিকেটার কাওছার আহমদ ও রুহুল আমিনের যৌথ উপস্থাপনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্পোটর্স একাডেমী সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক, লালারগাঁও জুনেদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাফুফের জাতীয় রেফারী আব্দুল বাছিত, সদর উপজেলার স্পোটর্সRead More


বিয়ের ১২ দিনের মাথায় দাঙ্গায় স্বামীকে হারালেন তাসলিমা

ভারতের সাম্প্রদায়িক দাঙ্গায় বিয়ের মাত্র ১২ দিনের মাথায় নিহত হলেন ২২ বছর বয়সী আশফাক হোসেন। দুপুরে ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু আর ফেরা হলো না তার। তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এখন তার লাশ পেতে অপেক্ষায় রয়েছে পরিবার। গায়ে জ্বর নিয়ে বাড়িতে পরে আছেন স্ত্রী তাসলিমা ফাতিমা। ঘুমের মধ্যে স্বামীকে হাতড়ে বেড়াচ্ছেন তিনি। স্বামীকে ভালোভাবে জানা কিংবা চেনা হলো না সদ্য বিবাহিত এই তরুণীর। দিল্লির গোকুলপুরীর অন্তর্গত মুস্তফাবাদের ঘিঞ্জি গলির এক পাশে কোনও রকমে মাথা গোঁজার একটা জায়গাRead More


দিল্লির সমস্যা সমাধান করুন: ভারতকে ওবায়দুল কাদের

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠা বন্ধুরাষ্ট্র ভারতকে বাদ দিয়ে আমরা মুজিববর্ষ উদযাপন করতে পারি না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকালে রাজধানীর হাতিরপুলে ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ার দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতিবেশী দেশ ভারতের দিল্লি শহরে আভ্যন্তরীণ সমস্যা চলছে। ভারতের আভ্যন্তরীণ সমস্যা হলেও প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে পাশের ঘরে আচ লাগে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। আমরা আহ্বান জানাই আলাপ-আলোচনা করে এই আভ্যন্তরীণ সমস্যা সমাধান করার।Read More