করোনাঃ বিশ্বে মৃত্যু ১ লাখ ৭৭ হাজার
করোনা মহামারিতে বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল আরো বড় হচ্ছে। ওয়াল্ডোমেটের এর সর্বশেষ হিসাব অনুযায়ী করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ লাখ ৫৬ হাজার ৭৪৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৬১৯ জন। আর সুস্থ হয়ে ফিরেছেন ৬ লাখ ৯০ হাজার ৩৯৩ জন। এ মহামারি এ পর্যন্ত বিশ্বের ২০০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। সর্বশেষ হিসাব অনুযায়ী দেশটিতে আক্রান্ত ৮ লাখ ১৮ হাজার ছড়িয়েছে। মৃত্যুও বিশ্বের সব দেশকে ছাড়িয়ে ৪৫ হাজার অতিক্রম করেছে। করোনায় আক্রান্ত শীর্ষ দেশগুলোর মধ্যে আরো রয়েছে স্পেন, ইটালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।
করোনার হটস্পট হয়ে উঠা স্পেনে ২ লাখ মানুষ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু ২১ হাজার ছাড়িয়েছে। আর ইতালিতে ১ লাখ ৮৩ হাজার মানুষ আক্রান্ত হয়ে মৃত্যু ২৪ হাজার ছাড়াল।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

