সিলেটের ডিআইজি কামরুল আহসানকে বদলি
সিলেটের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
৩ মে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বদলি করা হয়। একইসঙ্গে আরও ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।
কামরুল আহসান ২০১৬ সালের ডিসেম্বরে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দেন। এরআগে তিনি সিলেট মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।
কামরুল আহসান ছাড়াও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে পুলিশ সদর দফতরে (টিআর) বদলি করা হয়েছে।
অন্যদিকে পুলিশ সদর দফতরের উপ পুলিশ মহাপরিদর্শক এসএম রুহুল আমিনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চলতি দায়িত্বে, টুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে (চলতি দায়িত্বে) হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

