admin
২৪ ঘন্টায় দেশে করোনায় আরো ৮ জনের মৃত্যু, ৬৩৬ রোগী শনাক্ত
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪ জনে। ২৪ ঘণ্টায় আরো ৬৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ২৪৭টি। এর মধ্যে আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ৫ হাজার ৪৬৫টি। পরীক্ষা করা নমুনার মধ্যে৬৩৬ জনের দেহে করোনা ভাইরাসেরRead More
২৪ ঘণ্টায় মৃত ৭, নতুন শনাক্ত ৭০৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২০৬ জন। আর দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনায় সংক্রমিত ১৩ হাজার ১৩৪ ব্যক্তি শনাক্ত হলেন। দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার ৭০৬ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। আর ১৩ জনের মারা যাওয়ার কথা জানানো হয়। আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯১Read More
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সাংবাদিক আসলাম রহমান
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন আরেক সাংবাদিক ভোরের কাগজের ক্রাইম বিভাগের সিনিয়র রিপোর্টার আসলাম রহমান। গতরাত (বৃহস্পতিবার) পৌনে ১১টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, আসলাম রহমান প্রায় দুই সপ্তাহ থেকে অসুস্থ ছিলেন। তাঁর জ্বর-কাশির উপসর্গ ছিল। করোনা সন্দেহে মুগদা জেনারেল হাসপাতালে ৩/৪ দিন আগে তাঁর করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরীক্ষা করানো হয়। গতকাল পরীক্ষার ফল আসে নেগেটিভ। বৃহস্পতিবার ৯টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে শারীরিক অবস্থার অবনতি হলে অফিসের গাড়িতে করে বাসা থেকে প্রথমে শান্তিনগর ইসলামী ব্যাংকRead More
৪ সপ্তাহ পরে সিলেটের মসজিদ গুলোতে জুমার নামাজ আদায়
করোনা ভাইরাসের কারনে সিলেটসহ সারা দেশের মসজিদগুলোতে নামাজ আদায় করা শুরু করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার জোহর থেকে মসজিদে জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সরকার। তারই প্রেক্ষিতে প্রায় ৪ সপ্তাহ পরে মসজিদে জুমার নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন মুসল্লিরা। আজ শুক্রবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদগুলোয় জুমার নামাজ আদায় করা হয়েছে। হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদসহ প্রায় প্রত্যেকটি এলাকার মসজিদেই জুমার নামাজের সময়ই বিপুলসংখ্যক মুসল্লি মসজিদে হাজির হন। তবে সবাই মসজিদে তিন ফুট দূরত্ব হিসেব করে বসেন। তবে গ্রামের মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি তেমন মানা হচ্ছেনা। এছাড়া করোনা থেকে মুক্তি পেতে মসজিদগুলোতে বিশেষ মোনাজাত করা হয়।Read More
লকডাউন না তুলতে ফের হুশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
অনলাইন ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত লকডাউন তড়িঘড়ি করে না তোলার ব্যাপারে হুশিয়ারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, কিছু দেশে নতুন সংক্রমণ ও মৃৃত্যু কমছে। কিন্তু অন্য দেশগুলোয় এ সংখ্যা বাড়ছে। তাই এখনই লকডাউন শিথিল করা যাবে না। লকডাউন তুললে খারাপ পরিণতি ভোগ করতে হবে। এছাড়া হাত ধোয়া, সামাজিক দূরত্বের নিয়ম-কানুন মেনে চলা শিথিল করা যাবে না। লকডাউন প্রত্যাহার বা শিথিল করার আগে তিনি ছয়টি শর্ত পূরণেরও তাগিদ দিয়েছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে করোনা মহামারীর অব্যাহত বিস্তার একটা জিনিসই দাবি করে-সেটা হল শিক্ষা। এ গ্রহেরRead More
দেশে ২৪ ঘণ্টায় ১৩জনের মৃত্যু, ৭০৬ জনের করোনা শনাক্ত
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে আর ১৩জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২,৪২৫। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫,৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়। গতকাল বুধবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৭৯০ জন। এর আগেরদিন মঙ্গলবার শনাক্ত হয়েছিলেনRead More
ওসমানী হাসপাতালে টেস্ট জটিলতা, আজ করোনায় আক্রান্ত ১জন
সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা গ্রহণ শেষে বৃহস্পতিবার ৭ মে আরো ১ জনের করোনা রিপোর্ট এসেছে পজেটিভ। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হলেন ২৬১ জন। আজ ওসমানী হাসপাতালের ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয় ১৮৫ টি। এর মধ্যে ১৮৪ টি নেগেটিভ এবং ১ টি আসে পজেটিভ। সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ৭ মে বৃহস্পতিবার রাতে এই বিষয়টি নিশ্চিত করেন। নতুন আক্রান্তের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় আবারো জট লেগেছে। গত কয়েকদিনে এক হাজারেরও বেশিRead More
কান্দিগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ চমক আলীর পারিবারিক উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মধ্যে সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ চমক আলীর পারিবারিকপারিবারিক উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ মে বৃহস্পতিবার ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ৬ শ পরিবারের মধ্যে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারমান মোঃ আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাদশা আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, বিএনপি নেতা রাজা আহমদ, গ্রামের মুরব্বীRead More
সিলেটে আরোও ৩ জন করোনায় আক্রান্ত
সিলেট বিভাগে নতুন করে আরোও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৬ মে বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। তিনি জানান, হাসপাতালের ল্যাবে বুধবার ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনে করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের ২ জন সিলেটের এবং ১ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে কাল থেকে মসজিদে নামাজ আদায় করতে পারবেন
বেশ কিছু শর্ত সাপেক্ষে কাল বৃহস্পতিবার জোহর থেকে সাধারণ মুসিল্লরা মসজিদে জামাতে নামাজ আদায় করতে পারবেন। আজ ৬ মে বুধবার ধর্ম মন্ত্রণালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশে জনসমাগমের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা ও তারাবির জামাত সীমিত আকারে আদায়ের জন্য নির্দেশনা জারি করেছিল। দেশের শীর্ষ আলেম-ওলামাগণ পবিত্র রমজানের গুরুত্ব বিবেচনা করে মসজিদে নামাজ আদায়ের শর্ত শিথিল করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর দাবি জানিয়েছেন। এর মধ্যে সম্প্রতি সরকার সার্বিক বিবেবচনায়Read More

