ছড়ারপার মসজিদে কামরানের প্রথম জানাজা সম্পন্ন
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
দুপুর পৌণে ২টার দিকে জোহরের নামাজের পর কামরানের বাসার পাশের ছড়ারপার জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি আমৃত্যু এই মসজিদের মোতাওয়াল্লী ছিলেন। সেখানে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে নগরীর মানিকপীরের টিলায়। সেখানে আরেক দফা জানাজা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে।
ছড়ারপার জামে মসজিদে কামরানের জানাজা পড়ান তাঁর ভাতিজা হাফিজ ইমতিয়াজ আহমদ আফজাল।
এরআগে, বেলা ১২টা ২০ মিনিটের দিকে কামরানের মরদেহবাহী এম্বুলেন্সটি ছড়ারপারস্থ বাসায় প্রবেশ করে। এম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা। পরে বাসায় গোসল করিয়ে মরদেহ মসজিদে নিয়ে যাওয়া হয়।
Related News
জালালাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জৈনুদ্দিনের মতবিনিময় সভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের ৩ নংRead More
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে আলোচনা সভা
শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেটেরRead More

