Main Menu

admin

 

দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩,৪৭১ জন, ৪৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এই ভাইরাসে মোট ১ হাজার ৯৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। ওইদিন ৪৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা যায়। আক্রান্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ৩৪ শতাংশ। এ দিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৮১ হাজার ৫২৩ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৭১Read More


স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ আগামীকাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি হবে দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন। প্রাণঘাতী কোভিড-১৯ মহামারির প্রেক্ষিতে এবারের বাজেট গতানুগতিক হচ্ছে না। বরং সরকারের অতীতের অর্জন ও উদ্ভূত পরিস্থিতির সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথ পরিক্রমা’ শিরোনামের এই বাজেটে সঙ্গত কারণে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যখাত। পাশাপাশি কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং নতুন কর্মসংস্থান তৈরির প্রতি দেয়া হচ্ছে অগ্রাধিকার। অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,এসব অগ্রাধিকার খাতের পাশাপাশি বাজেটে ক্ষতিগ্রস্ত শিল্পRead More


২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা ৩৭, নতুন শনাক্ত ৩,১৯০ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। আজ মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। গতকাল ছিল ৪৫ জন। গতকালের চেয়ে আজ ৮ জন কম মারা গেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১২ জন। শনাক্ত বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ। এ দিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৭৪ হাজার ৮৬৫ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৫ হাজার ৯৬৫ জনেরRead More


অগোচরে থাকা মানুষের করোনা দুর্ভোগ লাঘবে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সমাজের সকল শ্রেণী এমনকি যারা অবহেলিত এবং অগোচরে থেকে যায় তাঁদেরও যাতে করোনাভাইরাস পরিস্থিতিতে কোন কষ্ট না হয় তা নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, ‘যাঁরা সমাজের সকলের দৃষ্টিগোচর হয় না, অগোচরেই থেকে যায় সেই বিশাল জনগোষ্ঠীর দুঃখ-কষ্টও যাতে একটু লাঘব করা যায় সেজন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তাদের কাছে কিছু (খাবার) পৌঁছে দেয়া এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করছি।’ করোনাভাইরাসের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ ধরনের প্রতিটি মানুষের খবর নিয়েRead More


বদর উদ্দিন আহমদ কামরানের সুস্থতা কামনা করে শিরনি বিতরণ করলেন সৌমিত্র দাম পিংকু

করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগরের সাবেক সভাপতি ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান তার সহ ধর্মিনী আসমা কামরানসহ আওয়ামী পরিবারের সকলের দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ, দোয়া শেষে শিরনি বিতরণ করলেন সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাবেক আহবায়ক সৌমিত্র দাম পিংকু। রোববার বাদ জোহর চৌহাট্রা সড়ক ভবন মসজিদে এই মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। শিরনি বিতরণে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কন্ট্রাক্টর এসোশিয়েশনের সভাপতি ও সাবেক সিসিক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাউর, তাপষ পুরকায়স্থ, লয়লুছ আহমদ চৌধুরী, আব্দুর রকিব,Read More


শামসুদ্দিন হাসপাতালে ভর্তি বদর উদ্দিন আহমদ কামরান

করোনা আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় আজ শনিবার (৬ জুন) দুপুর ১২টায় তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরে খুব বেশি জ্বর ছিলো বলে জানা গেছে। শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সুশান্ত কুমার মহাপাত্র জানান, এখন আমরা তাঁকে ভর্তি দিয়েছি। বাসায় যাওয়ার মতো তাঁর শারীরিক অবস্থা নেই। তাঁর শরীরে অত্যধিক জ্বরRead More


নর্থ ইস্ট হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমাস্থ চন্ডিপুলে অবস্থিত নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে গত ১ জুন থেকে শুরু হয়েছে করোনা রোগীদের চিকিৎসাসেবা। সিলেটের বেসরকারি এই হাসপাতালটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগে করোনার চিকিৎসা শুরুর ব্যাপারে আলোচনা চললেও এখন পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নর্থ-ইস্ট হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায়ই করোনা রোগীদের চিকিৎসা শুরু করেছে। এ বিষয়ে নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের সমন্বয়ক অধ্যাপক ডা. নজমুল ইসলাম শনিবার (৬ জুন) জানান, গত ৬ দিন থেকে আমরা কোভিড-১৯ এর চিকিৎসা শুরু করেছি। আজ পর্যন্ত এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেনRead More


রেড জোন চিহ্নিত করে রোববার থেকে ঢাকায় লকডাউন

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে ঢাকাসহ সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে এ বিষয়ে কর্মপন্থা গ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল রোববার (৭ জুন) থেকে পরীক্ষামূলকভাবে বেশি করোনা আক্রান্ত ঢাকার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করে তা লকডাউন করে দেয়া হবে। করোনা মোকাবিলায় আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে জোনিং ব্যবস্থা পুরোদমে বাস্তবায়ন করবে সরকার। এজন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে। শনিবার (৬ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সব তথ্য জানা গেছে। করোনাভাইরাস সংক্রমণের ক্রম অবনতির মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গত ১ জুনRead More


বিক্ষোভ দমনে পুলিশি নির্যাতনের ঘটনায় যুক্তরাষ্ট্রে প্রতিবাদ-বিক্ষোভ আরো তীব্র হচ্ছে

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ও পুলিশি নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুক্রবার আরো তীব্র হয়েছে। সর্বশেষ চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভে আইন শৃংখলা বাহিনীর নির্যাতনের প্রতিবাদে শুক্রবারের এই বিক্ষোভ ব্যাপকতা লাভ করে। আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতনের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে এবং তা ছড়িয়ে পড়ায় লাকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত হওয়ার ঘটনায় সপ্তাহজুড়ে বিক্ষোভের পরে তা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে । ডোনাল্ড ট্রাম্প ফ্লয়েডের হত্যার দিনটি সম্পর্কে “এটি ছিল ফ্লয়েডের জন্য দুর্দান্ত এক দিন” বলে মন্তব্য করায় বিক্ষোভ আরো তীব্র হয়েছে। নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনিত প্রেসিডেন্টRead More


অধস্তন আদালতে ভার্চুয়ালী শুনানিতে ২৭৪৮০ আসামির জামিন

অনলাইন ডেস্কঃ সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসারে সারা দেশে অধস্তন আদালতে বিগত ১৫ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি শেষে ২৭ হাজার ৭’শ ৮০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপত্র মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে এ কথা জানান। তিনি জানান, সারাদেশে অধস্তন আদালতে প্রথম ১০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে ৩৩ হাজার ২’শ ৮৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে শুনানি শেষে ২০৯৩৮ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে। তিনি আজ জানান, ঈদের ছুটির পর গত ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৪,৩৪০ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৬,৫৪২ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।Read More