admin
করোনামুক্ত সিলেটের পুলিশ কর্মকর্তা জেদান আল মুসা
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা করোনাভাইরাসের থেকে মুক্ত হয়েছেন। দ্বিতীয়বার করোনা শনাক্তকরণ পরীক্ষায় তাঁর ‘নেগেটিভ’ ফলাফল এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেদান আল মুসা নিজেই। পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত জেদান আল মুসা জানান, গেল ১৪ জুন তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। গত ২৫ জুন তিনি দ্বিতীয়বার করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। তিনি জানান, আজ মঙ্গলবার পরীক্ষার ফলাফল জানতে পেরেছেন তিনি। ফলাফলে তাঁকে করোনামুক্ত বলে জানানো হয়েছে। এদিকে, জেদান আল মুসাকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলিRead More
পানি বন্দি মানুষের মধ্যে কান্দিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিনের ত্রাণ বিতরণ অব্যাহত
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারনে বন্যায় পানি বন্দি মানুষের হাতে তাৎক্ষনিক সুখনো খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন। মঙ্গলবার (৩০ জুন) ঘোপাল, মনোহরপুর, হেরাখলা, ধনপুর, গোবিন্দপুর, মীরপুর গ্রামগুলোতে সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিল্পপতি কল্লুল আহমদের সহযোগীতায় নিমোক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চিড়া, চিনি, পিয়াজ, আলু, খাওয়ার স্যালাইন, দেয়াসলই (ম্যাচ), প্যারাসিটামল ট্যাবলেট, মোমবাতি, মাস্ক। পানি বন্দি অসহায় মানুষের খুজ খবর নিয়ে তাদের হাতে এ সমস্থ সামগ্রী তুলে দেওয়াRead More
২৪ ঘন্টায় করোনায় রেকর্ড সংখ্যক ৬৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত সর্বোচ্চ ৩,৬৮২ জন
দেশে করোনা শনাক্তের ১১৫তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৬৪ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮৪৭ জন। এর আগে ১৬ জুন একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল, ওইদিন ৫৩ জন মৃত্যুবরণ করেছিলেন। গতকালের চেয়ে আজ ১৯ জন বেশি মারা গেছেন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকRead More
২০২০ – ২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস
বৈশ্বিক মহামারি করোনার (কোভিড-১৯) প্রেক্ষাপটে সৃষ্ট অর্থনৈতিক অভিঘাত সফলভাবে মোকাবলা করে চলমান উন্নয়ন অব্যাহত এবং উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট আজ সংসদে পাস হয়েছে। জাতীয় সংসদে আজ সর্বসম্মতিক্রমে নির্দিষ্টকরণ বিল, ২০২০ পাসের মাধ্যমে এ বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল গত ১১ জুন জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথপরিক্রমা’ শ্লোগান সম্বলিত এ বাজেট পেশ করেন। তিনি সেদিন পাওয়ার পয়েন্টে প্রস্তাবিত বাজেটের গুরুত্বপূর্ণ দিক, সরকারের পদক্ষেপ এবং বিভিন্ন খাতে বরাদ্দ প্রস্তাব তুলে ধরেন। আজ বাজেট পাসের প্রক্রিয়ায়Read More
কান্দিগাঁও ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটের বিভিন্ন উপজেলার ন্যায় সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে বন্যায় পানি বন্দি হয়ে পঢ়েছেন শত শত মানুষ। তাদের থাকা খাওয়ার খুবই সমস্যা দেখা দিয়েছে। তারা খুব কস্টে দিনাতিপাত করছেন। সোমবার (২৯ জুন) দুপুরে অসহায় মানুষের খুজ খবর নিতে উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের চামাউরাকান্দি, ঝৈনকারকান্দি, নিলগাঁও, লামারগাঁও, লাকীবাড়ী এলাকায় নৌকা যোগে বন্যা কবলিত মানুষের বাড়ী বাড়ী যান সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ৪শ টি পরিবারের মধ্যে সুখনো খাবার বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, চিনি, পিয়াজ,Read More
করোনার বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে সিলেটবাসীর স্মারকলিপি
সিলেটে অপ্রতিরোধ্যভাবে বেড়ে চলছে করোনা সংক্রমণ। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে প্রতিদিনই অর্ধশতাধিক নতুন আক্রান্ত সনাক্ত হচ্ছেন। বুধবার পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই হাজার। দিন দিন আক্রান্ত ও মৃতের হার বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে না কঠোর কোন ব্যবস্থা। স্থাস্থ্য বিভাগ ও সিভিল প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতার কারণে সিলেটে করোনার বিস্তার ঠেকাতে কার্যত কোন উদ্যোগই নেয়া হচ্ছে না। দেশের চিহ্নিত রেড জোন জেলা হলেও সিলেটে লকডাউন বা জনসাধারণের বেপরোয়া চলাচল রোধে কোন উদ্যোগ নেয়নি প্রশাসন। এমতাবস্থায় করোনার আগ্রাসণ থেকে সিলেটবাসীকে রক্ষায় তিন দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরেRead More
করোনায় আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ছাড়িয়েছে
দুনিয়াজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় ২৪ জুন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৫৩ হাজার ৭৩৫। এর মধ্যে চার লাখ ৭৯ হাজার ৮০৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৫০ লাখ ৪১ হাজার ৭১১ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষRead More
করোনার সংক্রমিত মোট সুস্থ প্রায় ৫০ হাজার
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৬২ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৭ জন। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৫৮২ জন। দেশে সব মিলে এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ২২ হাজার ৬৬০ জনের। করোনার সংক্রমণ থেকে প্রায় ৫০ হাজার মানুষ সুস্থ হয়েছেন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩১ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৬৬৬ জন। গতকাল মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজারRead More
আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটবাসীকে ফখরুলের শুভেচ্ছা
বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজলো স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. ফখরুল ইসলাম। মো. ফখরুল ইসলাম বলনে, গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৭২ বছরে পা দিল টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রের ক্ষমতায় থাকা প্রিয় দলটি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। ‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বাংলাদেশ’—ইতিহাসে এই তিনটি নাম একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগ মানেই বাঙালি জাতীয়তাবাদের মূল ধারা। আওয়ামী লীগ মানেই সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। উপমহাদেশের রাজনীতিতে গত ছয় দশকেরও বেশি সময় ধরেRead More
দেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৩ হাজার ৪১২, মৃত্যু ৪৩ জনের
দেশে গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৬৮ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৪৮০ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। নমুনা পরীক্ষায় আজ শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। আগের দিন এ হার ছিল ২২ দশমিক ৩৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৪৩ শতাংশ কম। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরেরRead More

