Main Menu

admin

 

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২৪৭ করোনা শনাক্ত, সুস্থ হয়েছেন ১৮৩ জন

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগে একদিনে শনাক্তের সর্বোচ্চ সংখ্যা এটি। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ১৮৩ জন। আর সিলেট বিভাগে করোনা রোগে আক্রান্ত ২ জনের মৃত্যু ঘটে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। সিলেট বিভাগে শনাক্ত ২৪৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৭৫ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ১১৭ জন এবং মৌলভীবাজারে ৩১ জন। মারা যাওয়া রোগীদের মধ্যেRead More


করোনামুক্ত হওয়ার ১৪ দিন পর কাজে যোগ দেয়া যাবে : স্বাস্থ্য অধিদপ্তর

কোন ব্যক্তি করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার ১৪ দিন পর কাজে যোগ দিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে আজ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘কোন ব্যক্তির করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। করোনার উপসর্গ চলে গেলে আরও ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে কাজে ফেরা যাবে।’ তিনি বলেন, ‘সুস্থ হওয়ার পর অনেকের কাজে ফিরতে অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে যে কেউ করোনা আক্রান্ত হলে অবশ্যই ১৪ দিন আইসোলেশনে থাকবেন। উপসর্গমুক্ত হলে তিনি আরও ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে কাজে ফিরবেন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থাRead More


৪৭ হাজার গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণে হাইকোর্ট রায় প্রকাশ

দেশের প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশ সদস্যের চাকরি জাতীয়করণে রায় প্রকাশ হয়েছে। রায়ে গ্রাম পুলিশের মধ্যে মহল্লাদারদের জাতীয় বেতন স্কেলের ২০তম গ্রেড এবং দফাদারদের ১৯তম গ্রেডে বেতন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের স্বাক্ষরের পর বাংলায় ১৮ পৃষ্ঠায় দেয়া এ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির (পল্লব) রায় প্রকাশের বিষয়টি জানান । রায়ে বলা হয়, এটা স্পষ্ট যে, গ্রাম পুলিশ ও মহল্লদাররা ইউনিয়ন পরিষদ কর্তৃক নিয়োগ পেয়ে প্রজাতন্ত্রের ৭০ প্রকার কাজে সার্বক্ষণিক নিয়োজিত থাকেন। সাধারণ মানুষের সবচেয়েRead More


দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত চার হাজার ১৯, মৃত্যু ৩৮ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ১৯ জন। এটিই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯২৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৩৩৪ জন। এ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসবRead More


জৈন্তাপুরে গাঁজাসহ আটক ২

সিলেটের জৈন্তাপুরে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রাম উঁচু ব্রিজের উপর থেকে গাঁজা ক্রয়-বিক্রয় করার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রাম এলাকার মৃত হুনা আলীর ছেলে মো. মোখলেছুর রহমান (৫২), গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের রাহিম উদ্দিনের ছেলে রুমান আহমদ (২০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ পরিদর্শক (এসআই) প্রদীপ রায়, অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) আবু সুফিয়ানসহ একদল পুলিশ সদস্য উপজেলার দরবস্ত ইউনিয়নের সুটারী সেনগ্রাম উঁচু ব্রিজ এলাকায়Read More


রোটারী বর্ষে সেবামূলক ব্যাপক কর্মসূচি ঘোষণা

রোটারী বর্ষে সেবামূলক ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার ১১৬তম রোটারী বর্ষ উপলক্ষে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর গভর্ণর ড. বেলাল উদ্দিন আহমদ। লিখিত বক্তব্যে বেলাল উদ্দিন আহমদ বলেন, দেশব্যাপী বিভিন্ন রোটারী ক্লাবগুলো গরিব ও দুস্থ জনগণের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে কাজ করেছে। অগ্রাধিকারের ভিত্তিতে চলতি বছর আমরা পরিবেশ সুরক্ষা কার্যক্রম ও রোটারী স¦াস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন করব। পরিবেশের সুরক্ষার কার্যক্রমের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ ও রোটারী মিশন গ্রিন প্রকল্প। ২০২০ সালের আগস্টেRead More


যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে: ফাউচি

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার (৩০ জুন) সিনেট কমিটির এক শুনানিতে তিনি বলেন, পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে, তাতে দৈনিক আক্রান্তের সংখ্য ১ লাখে পৌঁছালেও তিনি বিস্মিত হবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৩৪ হাজার ৪৩২ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের। জুন মাসের শুরুতে কয়েকটি অঙ্গরাজ্যে সংক্রমণRead More


দুই মাসে খাবার খরচ ২০ কোটি টাকা, এই খবর ভিত্তিহীন: ঢামেক

অনলাইন ডেস্কঃ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসকদের জনপ্রতি তিনবেলা খাবার খরচ ছিল ৫০০ টাকা। খাবার খরচ হিসেবে ২০ কোটি টাকার যে খবর বলা হচ্ছে সেসব তথ্য মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আজ বুধবার (১ জুলাই) ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি জানান, চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা ও আনসারের দুই মাসে হোটেলে থাকা-খাওয়ার খরচ ২৬ কোটি টাকা হওয়ার কথা। গত দুই মাসে এই হাসপাতালের কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকসহ অন্য স্বাস্থ্যকর্মীদের থাকা খাওয়ার হিসাব দেনRead More


গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু, সংক্রমিত ৩ হাজার ৭৭৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৭৭৫ জন। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৪৯ হাজার ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন। এ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন। বুধবার (১ জুলাই) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপকRead More


পররাষ্ট্রমন্ত্রীর ডিওর মাধ্যমে সিলেট সদর ১শ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা পেলো

বন্যাকবলিত সিলেট সদর উপজেলায় নতুন করে ১০০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্টায় এ বরাদ্ধ পেলো সিলেট সদর উপজেলা। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সিলেট -১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন গত রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপির কাছে একটি ডিও লেটার পাঠান। ডিওতে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিনের বৃষ্টি ও আকস্মিক বন্যায় সিলেট সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, মোগলগাঁও এবং কান্দিগাঁও ইউনিয়নRead More