সিলেটে করোনা শনাক্ত ৩ হাজার ১০ এ দাড়ালো
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেড়েই চলছে রোগির সংখ্যা। আজ বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে আরো ২৬ জনের শরীরে শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১০ জনে।
আজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ২৬ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এর মধ্যে ১৯ জন সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা। করোনায় আক্রান্ত এই ১৯ জনের মধ্যে ২ জন চিকিৎসকও রয়েছেন।
এছাড়া আক্রান্তদের মধ্যে কানাইঘাটের ২ জন, জৈন্তাপুরের ১, ওসমানীনগরের ১, সুনামগঞ্জের দিরাই উপজেলার ১ ও মৌলভীবাজার সদরের ১ জন রয়েছেন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেটের ২৯৬৭ জনের শরীরে শনাক্ত হয়েছিল করোনা। আর বিকেল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা পরীক্ষার ফলাফলে সিলেটের ২০ জনের শরীরে পাওয়া যায় এ ভাইরাসের অস্তিত্ব। এছাড়া একই দিনে ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেটের আরো ২৩ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। সবমিলিয়ে সিলেট জেলায় এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১০ জনে।
তবে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ালে এ রোগ থেকে বেচে থাকা অসম্ভব কিছু নয়।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

