শাহজালাল (র.)’র মাজারে ওরস হবেনা, ভক্তদের না আসতে পুলিশের নির্দেশ
করোনাভাইরাসের কারণে এবার সিলেটের হযরত শাহজালাল (র.)’র মাজারে ওরস হচ্ছে না। ইতিমধ্যে ওরস না হওয়ার ব্যাপারে মাজার কমিটি ঘোষণা দিয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও মাজার প্রাঙ্গণে ওরসের সময়ে কাউকে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, আগামি শনি ও রবিবার হযরত শাহজালাল (র.) এর ৭০১ তম ওরশের নির্ধারিত দিনক্ষণ। কিন্তু মহামারি করনাভাইরাসের কারণে ৭শ’বছরের ইতিহাসে এবারই প্রথম পালিত হচ্ছে না ওরস। ভক্ত ও আশেকানকে মাজারে জমায়েত না হওয়ার জন্য শাহজালাল (র.) মাজার কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
পাশাপাশি সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভক্তদেরকে মাজারে একত্রিত না হতেও অনুরোধ জানিয়েছে। নিজ নিজ এলাকায় অবস্থান করে ভক্তদেরকে দোয়া করার জন্য আহবান জানিয়ে বিবৃতি দিয়েছে পুলিশ।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

