admin
সিলেট বিভাগে করোনা শনাক্ত আরো ৮০ জনের
সিলেট বিভাগের ৩ জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরো ৮০ জন। এমএজি ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৫২ জন আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পিসিআর ল্যাবে ২৮ জন করোনা শনাক্ত হন। সোমবার (৬জুলাই) নমুনা পরীক্ষায় শনাক্ত হন তারা। আক্রান্তদের মধ্যে রয়েছেন ৭ চিকিৎসকও রয়েছেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের ৩ জন ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন। এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্সRead More
চিরতরে চলে গেলেন বাংলা গানের ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর
দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরতে চেয়েছেন। বলেছিলেন, ‘আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়।’ ১১ জুন বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তাঁরা। ফিরে যান রাজশাহীতে, যেখান থেকে শুরু। নিজের শহর রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ হলো তাঁর জীবনের গল্প, পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি। সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যেRead More
দিনাজপুরে বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের ৬ যাত্রী নিহত
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাসের চাপায় ব্যাটারিচালিত একটি ভ্যানের ছয়জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা দুইটার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে উপজেলার পঁচিশ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে রংপুরগামী বিআরটিসির একটি বাস ওই এলাকায় পৌঁছার পর বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ওই ভ্যানের সাতজন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেওয়ার পথে অন্যRead More
২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতা
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৪৪ জন। গতকালের চেয়ে আজ ১১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৫৫ জন মৃত্যুবরণ করেছিলেন। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৯৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪Read More
শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনাক্রান্ত নার্সের মৃত্যু
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিটে কর্মরত সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। নাসিমা পারভিন ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা গ্রামের জিন্নাত আলী মজুমদারের স্ত্রী। ব্যক্তিগত জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জননী। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা রোগীদের সেবা দিতে গিয়ে সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন করোনায় আক্রান্ত হন। গত ২ জুলাই তিনি শামসুদ্দিনRead More
‘ভুল চিকিৎসায়’ সিলেট মা ও শিশু হাসপতালে সাংবাদিকপুত্রের মৃত্যু
সিলেট নগরের সোবহানীঘাট এলাকার মা ও শিশু হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মারা গেছে একজন সাংবাদিকের ৩ মাস বয়েসি শিশুপুত্র। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা এখন দিশেহারা- শোকে পাথর তারা । জানা গেছে, সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিনের ৩ মাস বয়েসি ছেলে রিফাতের জন্মের পর পায়খানার রাস্তায় সমস্যা দেখা দেয়। এমতাবস্থায় কিছুদিন আগে নূর উদ্দিন তার ছেলেকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের সহযোগী অধ্যাপক শিশুসার্জন ডা. শামসুর রহমান ময়নার শরণাপন্ন হন। ডা. শামসুর রহমান রিফাতের অপারেশন প্রয়োজন জানিয়ে সিলেট নগরের সোবহানীঘাটস্থ মা ওRead More
ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যার পানিতে ডুবে হুসাইন মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। হুসাইন মিয়া উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা সাগর মিয়ার ছেলে। সাগর মিয়ার বাড়ির পশ্চিমে জমে থাকা বন্যার পানিতে ৫ জুলাই রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্তে শীর্ষে সিলেট জেলা, শনাক্তের সংখ্যা ২৭শ ছাড়াল
সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলা করোনা আক্রান্তের ক্ষেত্রে শীর্ষে রয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুও সিলেট জেলায়। এ জেলায় এখন মোট আক্রান্ত হয়েছেন ২৭ শত ৫৮ জন। এবং মৃত্যু ৬৮ জনের। সিলেট জেলায় সুস্থ হয়ে উঠেছেন মোট ৫১৩ জন। রোববার (৫ জুলাই) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায় শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সিলেট ও হবিগঞ্জ দুই জেলায় মিলে মোট আক্রান্ত হয়েছেন ৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৪ জন আর হবিগঞ্জ জেলায় ৩৬ জন।Read More
অবৈধ অনুপ্রবেশ সীমান্ত হত্যা বন্ধে বিজিবির বিশেষ উদ্যোগ
ভারতে অবৈধ অনুপ্রবেশ সীমান্ত হত্যা বন্ধে সমন্বিত বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। রবিবার (৫জুলাই) বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ৪৮ বিজিবি’র সিলেট ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আহমেদ ইউসুফ জামিল জানান, চলতি বছরের ২৩ মে থেকে এখন পর্যন্ত সিলেট জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী জনসাধারণ গরু ও সুপারি চোরাচালান, আনারস, কাঁঠাল চুরি ইত্যাদি কারণে সীমান্ত আইন লঙ্ঘন করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে যাতায়াত করছেন। এর মাত্রা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। গেল তিন মাসে এ ধরনের সীমান্ত অপরাধের কারণে ভারতীয়Read More
বিশেষ পরিস্থিতির জন্য ভার্চুয়াল আদালত থাকবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিশেষ ও অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য ভার্চুয়াল আদালত চালু থাকবে। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের কাজ শুরু করেছিলেন। তার নের্তৃত্বে বাংলাদেশ অনেক দুর এগিয়ে গেছে। ভার্চুয়াল আদালত চালু করার জন্য আমরা প্রসংশিত। রোববার (৫ জুলাই) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে এক ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন তিনি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ফজলুল হক সেলিম এর সঞ্চলনায় আয়োজিত ভার্চুয়াল আলোচনায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বারের সহ-সভাপতি-১ এডভোকেট আব্দুল হাই কাইয়ুম। এ সময় আদালত কর্তৃক ভার্চুয়াল আদালত আইনটিকে অধ্যাদেশ করার প্রেক্ষাপট বর্ণনাRead More

