সিলেট বিভাগে করোনায় মৃত্যু সংখ্যা ১০১ এ দাঁড়ালো
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৯৮ জন সুস্থ হয়েছেন। আর বিভাগে কোভিড-১৯ রোগে ৪জনের মৃত্যু ঘটে। এ পর্যন্ত সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ এ।
রোববার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ৪২ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২৮ জন ও সুনামগঞ্জে ৮ জন। হবিগঞ্জে ৬ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। তবে মৌলভীবাজারে এই সময়ে কোনও করোনা রোগী শনাক্ত হননি।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ৪০ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ৩৩ জন। সিলেটে সুস্থ হয়েছেন ৮ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ১৭ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ৭০ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ১৭০ জন, হবিগঞ্জে ৮৯৯ জন ও মৌলভীবাজারে ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের ৪ জেলায় ২৩৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

