Main Menu

admin

 

করোনায় মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (৭৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই সহচর সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজিজুর রহমানের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট আজিজুর রহমান বিএসএমএমইউ-তে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়। আজিজুর রহমান কর্মজীবনে সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টেরRead More


কুমারগাঁও বাস টার্মিনালে সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন ৬৩ উপকমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা- বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি ১৪১৮) রক্ষার স্বার্থে ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ৬৩ উপকমিটির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৭ আগস্ট) দুপুর ১টায় কুমারগাঁও উত্তর সুরমা বাস টার্মিনাল মিলনায়তনে কুমারগাঁও মিনি বাস উপকমিটির সভাপতি শাহ ফখরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও গোলাপঞ্জ রোড কমিটির সেক্রেটারি মোঃ এমরান আহমদের সঞ্চালনায় রুনু, ময়নুল, মুহিমদের শ্রমিক ইউনিয়ন ভাঙ্গার অপচেষ্টার অভিযোগ এনে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফলিক মিয়া তিলে তিলে এই সংগঠন গড়ে তুলেছেন। শ্রমিকদের গুটিকয়েক সদস্য উদ্দেশ্যে প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচারRead More


একদিনে সিলেট বিভাগে ৭০ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৭০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪০ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে ২ জনের মৃত্যু ঘটেছে। রোববার (১৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। সিলেট বিভাগে শনাক্ত ৭০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৭ জন ও সুনামগঞ্জে ৫ জন। হবিগঞ্জে কেউ শনাক্ত হন ১৮ জন। সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ১৬ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটেRead More


নেপালে ভূমিধসে ১৮ জনের প্রাণহানি, নিখোঁজ ২১

নেপালের কেন্দ্রস্থলে ভয়াবহ এক ভূমিধসে ১৮ জনের প্রাণহানি এবং ২১ জন নিখোঁজ হয়েছে। দেশটির সেনা ও পুলিশ সদস্যসহ স্থানীয় জনগণ নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়েছে যাচ্ছে। সিন্ধুপালচুক জেলার জুগাল রুরাল মিউনিসিপ্যলিটিতে শুক্রবার সকালে এ ভূমিধস হয়। পাহাড় ধসের কারণে লিডি গ্রামের প্রায় ১৭০টি বাড়ির ৩৭টি চাপা পড়ে। ঘটনাস্থল থেকে ১৮ টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১টি শিশু। স্থানীয় প্রশাসন ভুক্তভোগী লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়েছে। পুলিশ বলছে, দুর্ঘটনার পর পুরো গ্রামের লোকদের অন্যত্র সরিয়ে নিতে স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে। কারণ গ্রামটি পাহাড় ধসের ঝুঁকির মধ্যে ছিল। নেপালেRead More


২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত ২ হাজার ২৪, মৃত্যু ৩২ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২,০২৪ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৩২ জনের মৃত্যু হয়েছে। দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো এ পর্যন্ত ২, ৭৬, ৫৪৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩,৬৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় মোট ১০,০১৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বিশ্বে এই পর্যন্ত ২Read More


জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের ভার্চুয়াল আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫  শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের জেলা প্রশাসন আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  এবং শিক্ষা ও আইসিটি শারমিন সুলতানার সঞ্চালনায় ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড, একে আব্দুল মোমেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়য়ের সচিব লোকমান হোসেন মিয়া। ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্যRead More


সিলেটে জাতীয় শোক দিবসে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতার মহান স্থপিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট-১ আসনের এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। শনিবার সকালে সাড়ে ১০ টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর মুর‌্যালে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক এডিশনাল পিপি শামসুল ইসলাম, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকRead More


পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রণালয়ের মসজিদে দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাতবরণ কারী সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিতRead More


জাতীয় শোক দিবসে সিলেট সদর উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের পুষ্পস্তবক অর্পণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে ১৫ই আগস্ট সকাল ১০ টায় জেলা প্রশাসক ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন কর্রা হয়। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাবের আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক হুসাইন আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক লিটন চন্দ্র, দপ্তর সম্পাদক আব্দুল বাসির, প্রচার সম্পাদক মনজুর আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশরাফ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুন্না আহমদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আরিফুজ্জামানRead More


সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছন সিলেটের বিভিন্ন প্রশাসনিক দফতর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ শনিবার (১৫ আগস্ট) সকালে সাড়ে ৮টা থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। প্রথমে বস্ত্র ও পাঠ মন্ত্রনালয়ের সচিব পরে বিভাগীয় প্রশাসন এর পর একে একে বিভিন্ন প্রশাসনিক দফতর, মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।  এদিকে, সকাল ১০ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেনজেলা পরিষদ ও সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।