admin
আগামীকাল পবিত্র আশুরা
আগামীকাল রোববার পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। বাংলাদেশেও আগামীকাল যথাযোগ্য মর্যাদায় ও সংক্ষিপ্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হবে। এ উপলক্ষে রোববার সরকারি ছুটির দিন। হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করেRead More
দেশে করোনায় মারা গেলেন আরো ৩২ জন
দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ১৩১ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ২০৬ জন। আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনে। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২ হাজার ২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জনে। গত ২৪ ঘণ্টায়Read More
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৯ আগস্ট) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিয়ানীবাজার হয়ে মৌলভীবাজারের বড়লেখাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়। পরে মারা যান আরও দুইজন। অন্যদিকে আহত একজনকে গোলাপগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
২৪ ঘণ্টায় সিলেটে ৮৫ জন করোনা রোগী শনাক্ত , মৃত্যু ২ জনের
সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৪, সুনামগঞ্জের ১৪, হবিগঞ্জের ২৬ ও মৌলভীবাজারে ১ জন। আর গতকাল এ ভাইরাসে বিভাগে মারা গেছেন দুইজন। তারা দুজনই সিলেট জেলার বাসিন্দা ছিলেন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছেন ১০৬৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৬১৬, সুনামগঞ্জে ২০২২, হবিগঞ্জে ১৫৩৬ ও মৌলভীবাজার জেলায় ১৪৬৯ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৩২ জন। এর মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ১৬,Read More
সিলেটের দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
সিলেটের দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে কদমতলীস্থ সমিতির অস্থায়ী কার্যলয়ে সমিতির সভাপতি হাজ্বী আব্দুস ছত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও ভার্থখলা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজ্বী মিসবাহ উদ্দিন ও উপদেষ্টা মো.বদরুল ইসলাম। সভায় আয় ও ব্যয়ের রিপোর্ট পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল মালিক লস্কর। সভায় সংগঠনের কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে সর্বমহলে প্রশংসনীয় করে তুলে সমিতির সুনাম বয়ে আনা ও ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করার সিদ্ধান নেওয়া হয়। সভায় আরোও উপস্থিত ছিলেন সমিতির সহRead More
টুকেরগাঁও, গৌরিপুর ও নোয়াগাঁও-হিন্দু পাড়াকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবীতে মানববন্ধন
সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিতকরনে শহরতলীর টুকেরগাঁও, গৌরিপুর ও নোয়াগাঁও-হিন্দু পাড়াকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবীতে মানববন্ধন টুকেরবাজারস্থ সুনামগঞ্জ রোডে দাবী বাস্তবায়ন পরিষদ আয়োজিত হাজার হাজার জনতার অংশগ্রহণে শুক্রবার ( ২৮ আগস্ট ) বাদ জুমা মানববন্ধন পালিত হয়েছে। এলাকার প্রবীণ মুরব্বী দাবী বাস্তবায়ন পরিষদের আহবায়ক আবু ঈসা মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে একাত্ততা ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদপক আসাদ উদ্দিন আহমদ। মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শফিকুর রহমান, প্রবীণ মুরব্বী হাজী জালাল উদ্দিন, দাবী বাস্তবায়ন পরিষদের আহবায়ক সদস্যRead More
সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১১৬ জনের, ৪৪ ঘন্টায় মৃতের সংখ্যা ১
সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৬ জনের। ৪৪ ঘন্টায় মারা গেছেন ১ জন। সিলেট বিভাগে এ নিয়ে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৮৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট কার্যালয় সূত্রে প্রেরিত দৈনন্দিন করোনা আপডেট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৫২৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯৮৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৫০৩ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৪৫১ জন রয়েছেন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৮৪ জন। মৃতদের মধ্যেRead More
মেজরটিলায় ফিজাকে ১ লাখ টাকা জরিমানা
সিলেট নগরীর মেজরটিলাস্থ ফিজা এন্ড কোং-কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা এবং নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রায় ঔষুধ সংরক্ষণের অপরাধে ফিজাকে এ জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।Read More
সিলেটের দুই উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের দুটিসহ দেশের ৩১টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত হিসেবে উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। সিলেটের জকিগঞ্জ ও ওসমানীনগর উপজেলা এসেছে শতভাগ বিদ্যুতায়নের আওতায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতায় আসার পর আমাদের প্রধান চেষ্টা ছিল রাস্তাঘাটের উন্নয়ন ও বিদ্যুতের ব্যবস্থা। বিদ্যুৎ থাকলে কর্মসংস্থানের ও অর্থনৈতিক উন্নয়নের একটা সুযোগ সৃষ্টি হয়। ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে আমরা এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি। বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহক বাড়িয়েছি।’ ২০৪১ সালের মধ্যে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনেরRead More
আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কক্সবাজারের রামু থানার ওসি
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সফর সঙ্গী শিপ্রা রানী দেবনাথের বিরুদ্ধে দায়ের করা মামলার জব্ধ তালিকায় গরমিল থাকায় আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় রামুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন ওসি আবুল খায়ের। আদালত সূত্রে জানা গেছে, বিচারক মো. দেলোয়ার হোসেন মামলার নথিপত্র পর্যালোচনা করে আদেশ দেবেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সহকর্মী শিপ্রা রানী দেবনাথকে আটকের পর তার কাছ থেকে উদ্ধার করা মালামাল নিয়ে দুটি জব্দ তালিকা করায় রামু থানার ওসিRead More

