সিলেট বিভাগে নতুন শনাক্ত ৭৭, করোনা জয় করেছেন ৮৮ জন
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৭৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৮ জন। এছাড়াও শেষ ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ১ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানপ্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নতুন শনাক্ত ৭৭ জনের মধ্যে সিলেট জেলায় ৫৩ জন ও সুনামগঞ্জ জেলায় ১১ জন, হবিগঞ্জ জেলায় ১০ জন আর মৌলভীবাজার জেলায় ৩ জন শনাক্ত হয়েছেন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জ জেলায় ৩৫ জন, সিলেট জেলায় ২৬ জন এবং মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ২৭ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৯৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৮০৬ জন। এছাড়া সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৭৬ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৫৭২ জন ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সব মিলে সিলেট বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৮ হাজার ৪৬ জন। আর মৃত্যুবরণ করেছেন ১৮৮ জন।
Related News
মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকাকে পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভারRead More
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More

