Main Menu

admin

 

অবশেষে সিলেট-তামাবিল মহাসড়ক ফোরলেন প্রকল্প একনেকে অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সিলেট-তামাবিল মহাসড়ক আলাদা লেনসহ ফোরলেনে উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন দিয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এক সভায় এর অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রী, সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত থেকে একনেক সভায় অংশ নেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ‘সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পটিও রয়েছে। জানা গেছে, সিলেট থেকে তামাবিল স্থলবন্দরের সংযোগ সড়কেরRead More


সিলেটে ৩ হাজার মানুষকে খাবার দিলো বিএনপি

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির ২ দিনের কর্মসুচীর ১ম দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া ও খাবার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়। এই উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপিরRead More


নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাজ চৌধুরী ৬ সেপ্টেম্বর দেশে আসছেন

বাংলাদেশ আওয়ামী লীগ নিউইয়র্ক মহানগর শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সিলেটের রাজপথে জামাত বিএনপি র আতঙ্ক সাবেক ছাত্র নেতা, তরুণ সমাজসেবক রাজ চৌধুরী আগামী ৬ সেপ্টেম্বর সকালে দেশে আসছেন। তিনি দেশে এসে দলের দুঃসময়ের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করবেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আলাপ আলোচনা করবেন। রাজ চৌধুরী দেশে আসার খবরটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ নেতা লয়লুছ আহমদ চৌধুরী।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা জাহেদ আহমদের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাদিমনগর ইউনিয়নসহ সদর উপজেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি নেতা জাহেদ আহমদ। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচির সফলতা কামনা করেছেন। তিনি বলেন, আজ ১লা সেপ্টেম্বর। বাংলাদেশের জন্যে একটি ঐতিহাসিক দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। ১৯৮১ সালের ৩০ মে সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান শাহাদাত বরণকরেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সু-যোগ্য সহধর্মিণী দেশনেত্রী খালেদা জিয়া। পরবর্তীতে বেগম জিয়া এদেশের আপামর জনতারRead More


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে একে এম তারেক কালামের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সদর উপজেলা বিএনপির আহবায়ক ও সিলেট জেলা মৎস্যজীবী দলের আহবায়ক একে এম তারেক কালাম। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পহেলা সেপ্টেম্বর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। ১৯৮১ সালের ৩০ মে সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান শাহাদাত বরণকরেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে খালেদা জিয়া ৩ বার এদেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। একে এম তারেকRead More


বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শাহজামাল নূরুল হুদা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজামাল নূরুল হুদা। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান শাহাদাত বরণকরেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া। বেগমRead More


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালেক মেম্বার। তিনি ৩১ আগস্ট এক শুভেচ্ছা বার্তায় বলেন, ১ সেপ্টম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেন। যে দলের অনুসারীরা হবেন বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, ধর্মীয় মূল্যবোধের ধারক ও বাহক। দেশপ্রেমে উজ্জীবিত সৎ ব্যক্তিত্ব ও বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণায় অনুপ্রাণিত। তিনি নিজেও এসব গুণের অধিকারী ছিলেন। জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শুরু হয় উন্নয়ন ও উৎপাদনেরRead More


দেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৯৭

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৮৯৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন। এনিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,২৪৮ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ১০ হাজার ৮২২ জন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১,৯৩৪ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১৫.৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯ টি।Read More


কফিনবন্দি হয়ে সোমবার ফিরছেন সি আর দত্ত : নেওয়া হচ্ছে না হবিগঞ্জে

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার, সিলেটের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের (সি আর দত্ত) মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছাবে সোমবার সকালে। তার কনিষ্ঠ জামাতা প্রদীপ দাসগুপ্ত জানান, ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় তার শ্বশুরের কফিন নিয়ে ‘এমিরেটস স্কাই কার্গো’দুবাইয়ের পথে রওনা হয়। কানাডার টরন্টো থেকে দুবাই গিয়ে সি আর দত্তের শেষযাত্রার সঙ্গী হবেন তার মেজ মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্ত। তারা ঢাকায় পৌঁছাবেন সোমবার সকাল সাড়ে ৮টার পর। এদিকে সি আর দত্তের ছেলে ডা. চিরঞ্জিব দত্ত রাজা, বড় মেয়ে মহুয়া দত্ত এবং ছোট মেয়ে কবিতা দাসগুপ্ত হ্যাপিRead More


কোম্পানীগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জে মানিক মিয়া (৪০) নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার লাচুখাল গ্রামের চান মিয়া ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম। তিনি বলেন, সে একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি।