Main Menu

admin

 

দেশে করোনা শনাক্ত আরো ২৫৮২ জনের, মৃত্যু ৩৫

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ২ হাজার ৫৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১৭ হাজার ৫২৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৩৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২০৪টি।Read More


সিলেট বিভাগে নতুন শনাক্ত ৭৭, করোনা জয় করেছেন ৮৮ জন

  সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৭৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৮ জন। এছাড়াও শেষ ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ১ জন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানপ্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। নতুন শনাক্ত ৭৭ জনের মধ্যে সিলেট জেলায় ৫৩ জন ও সুনামগঞ্জ জেলায় ১১ জন, হবিগঞ্জ জেলায় ১০ জন আর মৌলভীবাজার জেলায় ৩ জন শনাক্ত হয়েছেন। সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জ জেলায় ৩৫ জন, সিলেট জেলায় ২৬ জন এবং মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ২৭ জন। সিলেটRead More


করোনাত্তোর বৈশ্বিক রাষ্ট্র পরিচালন ব্যবস্থা নিয়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করছে জাতিসংঘ

মহামারি করোনা ভাইরাসের পর বৈশ্বিক ভবিষ্যত রাষ্ট্র পরিচালন ব্যবস্থা নিয়ে সরকার প্রধানগণের মধ্যে আলোচনার জন্যে আগামী ২৪ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের আয়োজন করছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট নাইজার মঙ্গলবার এ কথা বলেছে। জাতিসংঘে নাইজারের রাষ্ট্রদূত আবদু আবারি চলতি মাসের নিরাপত্তা পরিষদের কর্মসূচি উপস্থানকালে সাংবাদিকদের বলেন, শীর্ষ সম্মেলনে করোনাত্তোর বৈশ্বিক রাষ্ট্র পরিচালন ব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সম্পর্ক নিয়ে বিতর্ক হবে। এই অধিবেশনটি জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনের সময়ে অনুষ্ঠিত হবে। এবারে করোনা মহামারির কারণে সাধারণ পরিষদের সম্মেলন মূলত ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে। নাইজারের প্রেসিডেন্ট মোহামাদু ইউসুফু শীর্ষ সম্মেলনে সভাপতিত্বRead More


সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি পাতের সম্ভাবনা

সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের কোথাও-কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু-কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশেরRead More


চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩

চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। বুধবার বেলা পৌণে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ১৪ নম্বর ঘাটের কাছে ইনকনট্রেড নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে। পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন আরমান, মুক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়ি চালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অপরজন ওই কন্টেইনার ডিপোর কর্মী বলে পুলিশ জানিয়েছে। ওসি জোবায়ের বলেন, ‘ডিপোর গ্যারেজে একটি লং ট্রেইলারের তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনেরRead More


সদর বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তেমুখি পয়েন্টে খাবার বিতরণ

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে স্থানীয় তেমুখি পয়েন্টে পথশিশু ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুবদল নেতা আবুল হাসনাতের সভাপতিত্বে সদর উপজেলা যুবদল নেতা জাকির হোসেন ও আলীউর রহমান আলির যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ.কে.এম তারেক কালাম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্যজীবিদলের ১ম যুগ্ম আহবায়ক মালেক মেম্বার, সদর উপজেলা বিএনপি নেতা এনাম মেম্বার, শফিক মেম্বার, সদর উপজেলা যুবদল নেতা জামাল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল রেজা,Read More


আশফাক আহমদকে আহ্বায়ক করে সিলেট উপজেলা পরিষদ চেয়ারম‌্যান এসোসিয়েশনের কমিটি গঠন

উপজেলা পরিষদ বিধিমালা মোতাবেক দায়িত্ব ও কর্তব্য নিয়ে উপজেলা পরিষদের সকল কার্যকারিতা বাস্তবায়ন এবং বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে একজোট হয়েছেন সিলেট জেলার ১৩টি উপজেলার চেয়ারম‌্যানবৃন্দ। উপজেলা পরিষদকে আরো কার্যকর ও যথাযথভাবে দায়িত্ব পালন এবং সকল যৌক্তিক দাবি আদায়ে এ জন‌্য একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম‌্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদকে আহ্বায়ক করে ১৩ সদস‌্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সিলেট সদর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম‌্যান এসোসিয়েশনের এক সভায় সভায় এ কমিটি গঠন করা হয়। সভায়Read More


একনেকে ৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ছয়টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এরমধ্যে ৩৫৮৬ কোটি টাকা ব্যয়ে সিলেট-তামাবিল মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্প রয়েছে। একনেক চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনলাইনে চলতি অর্থবছরের ৭ম একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এ সভায় যোগদেন এবং অন্যান্য একনেক সদস্যরা এনইসি ভবন থেকে যুক্ত ছিলেন। সংবাদ সম্মেলনে এমএ মান্নান বলেন, ‘সভায় পাঁচটি মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্প অনুমোদ দেয়া হয়েছে। যার মধ্যে চারটিই সংশোধিত। প্রকল্পগুলোরRead More


ভারতীয় সেনাদের আরো বেশি ক্ষতির হুঁশিয়ারি চীনের

চীন চাইলে আগের থেকেও বেশি ক্ষতি করতে পারে ভারতীয় সেনার। এবার স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে দিল বেইজিং। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীন যদি ভারতের সঙ্গে সংঘর্ষে যায়, তাহলে আগের থেকেও বেশি ক্ষতি করে দিতে পারবে ভারতীয় সেনার। অর্থাৎ বেইজিংয়ের স্পষ্ট হুঁশিয়ারি, এবারে যুদ্ধ বাঁধলে ৬২’র থেকেও বেশি ক্ষতি হবে ভারতের। কিন্তু গ্লোবাল টাইমসের দাবি, চীন নয়, এবারের সংঘর্ষে প্ররোচনা দিয়েছে ভারত। উল্লেখ্য, সোমবারই ফের পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাতের খবর প্রকাশ্যে আসে। সেনা সূত্রে জানা গিয়েছে, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকারRead More


করোনায় মৃত্যু ৩৫, শনাক্ত ১৯৫০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ৩৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং বাড়িতে মারা গেছেন তিনজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩১৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৯৫০ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৪ হাজার ৯৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো তিন হাজার ২৯০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখRead More