admin
রায়হানের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মাসুকগঞ্জ বাজারবাসীরর মানববন্ধন
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মাসুকগঞ্জ বাজার এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন পালিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা কুমারগাঁও তেমূখী পয়েন্টে মাসুকগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি আমিন আহমদের সভাপতিত্বে মাসুকগঞ্জ বাজার ব্যবসায়ী যুবলীগ নেতা আব্দুল কাইয়ূম এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাওঁ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন। মানববন্ধনে একাত্ততা ঘোষণা করে যোগদান করেন লেঃ কর্নেল (অবঃ) আলী আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যRead More
রায়হানের খুনিদের গ্রেফতারের দাবিতে সোনাতলা ও লামারগাওঁ নাগরিক সমাজের মানববন্ধন
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে শহরতলীর সোনাতলা ও লামারগাওঁ নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন পালিত হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা সোনাতলা বাজারে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আল আমিন পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাওঁ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন। মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি হাজী কাঞ্চন মিয়া, সিরাজ মিয়া, সাবেক মেম্বার মনির আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকRead More
দেশে আরো ১৫ জনের মৃত্যু, নতুন করোনা শনাক্ত ১৫২৭
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরো ১ হাজার ৫২৭ জনের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৬২৩ জন এবং মোট রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৩ হাজার ৭৮৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১৩ হাজারRead More
ধর্ষণ বন্ধ করতে ইসলামী আইন প্রণয়ন করতে হবে বিক্ষোভ সমাবেশে ইসলামী দল
ধর্ষণ, যিনা ও ব্যভিচার বন্ধের দাবিতে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট ও কাকরাইলে ইসলামী দলগুলো বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণ বন্ধের আইন আছে কিন্তু ধর্ষণ বন্ধ হয়নি। ধর্ষণ যিনা-ব্যভিচার বন্ধ করতে ইসলামী আইন প্রণয়ন করতে হবে। বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সমমনা ইসলামী দলসমূহ বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে। বাদ জুমা সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন-ধর্ষণসহ নারীর প্রতি বর্বরতা এবং আইন-শৃঙ্খলার চরম অবনতি, সিলেটে পুলিশ হেফাজতে যুবক রায়হানের মৃত্যু ও দ্রব্যমূল্যের উধর্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুলRead More
ইয়েমেনে ২ গ্রুপের বন্দী বিনিময় শুরু
ইয়েমেনের হাউছি আনসারুল্লাহ আন্দোলন ও সৌদি জোটের মধ্যে বন্দী বিনিময় শুরু হয়েছে। আনসারুল্লাহ আন্দোলনের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের সরকার ও সৌদি জোটের মধ্যে সই হওয়া একটি চুক্তির অধীনে এক হাজারের বেশি বন্দী মুক্তি পেতে যাচ্ছে। গত মাসে জাতিসঙ্ঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে দু পক্ষের মধ্যে যে শান্তিচুক্তি সই হয়েছে তার আওতায় এ বন্দী বিনিময় হচ্ছে। এর আগে, হাউছি পরিচালিত বন্দীবিষয়ক কমিটির চেয়ারম্যান আবদুল কাদের আল-মুর্তাজা এক টুইটার বার্তায় বলেছেন, বৃহস্পতিবার ও শুক্রবার এসব বন্দী বিনিময় হবে। তিনি জানান, দু’দিনে মোট ১ হাজার ৮১ জন বন্দী মুক্তি পাবে। এ জন্য সব ধরনের প্রস্তুতিRead More
সিলেটে কেক কেটে বনপা’র প্রতিষ্টা বার্ষিকী পালন
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কেক কেটে উদযাপন করা হয়েছে। অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১২ নামে তথ্য মন্ত্রণালয়ের চাপিয়ে দেয়া নীতিমালার বিরুদ্ধে দেশের অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদকদের নিয়ে ২০১২ সালের ১৫ অক্টোবর বনপা প্রতিষ্টা করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টেবর) বিকেলে নগরীর সুবদিবাজারে রেইনবো গেস্টহাউসের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’র সিলেট বিভাগীয় প্রতিনিধি ইকবাল সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে বনপা’র সিলেট বিভাগীয় শাখার সভাপতি, সিলেট নিউজ ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক খালেদ আহমদের সভাপতিত্বে সংক্ষিপ্তRead More
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে ক্যাপ ফাউন্ডেশন
সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের আর্তসামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনে এবং আত্মনির্ভরশীল, সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে ক্যাপ ফাউন্ডেশন। বৃহস্পতিবার নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ কথা জানান ফাউন্ডেশনের নেৃতৃবন্দ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. দেলোয়ার হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিত্তবান বাংলাদেশি ও প্রবাসীদের অর্থায়নে পরিচালিত কমিউনিটি এগেইনস্ট পভারটি- ক্যাপ একটি টেকসই অর্থনীতি ও সমাজ নির্মাণের লক্ষে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ক্যাপ ফাউন্ডেশন ২০১২ সাল থেকে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে ব্যাপক কর্মসূচিRead More
পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মরদেহের দ্বিতীয়বার দাফন
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ফলে নিহত রায়হান উদ্দিনের দ্বিতীয় ময়নাতদন্ত শেষে আবারও তার লাশ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে তাকে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল আখালিয়াস্থ এলাকার নবাবী মসজিদের পঞ্চায়েতি গোরস্থান থেকে রায়হানের লাশ উত্তোলনের কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমেদ ও মেজবাহ উদ্দিনের উপস্থিতিতে লাশ উত্তোলনের পর পুনরায় ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পুলিশের পাহারায় নিয়ে যাওয়া হয়। এসময় উপস্থিতRead More
রায়হানের খুনিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ, পুলিশকে ধাওয়া
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আবারও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন সিলেটের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও স্থানীয়রা। বিকাল ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় রায়হানের বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে এ অবরোধ করেন বিক্ষোভকারীরা। এসময় রাস্তার দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের রাস্তা সরাতে চেষ্টা করে। এসময় উত্তেজিত জনতা পুলিশের দিকে ধাওয়া ও জুতা নিক্ষেপ করেন। পরে বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় মুরুব্বিয়ান ও কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের শান্তনা এবং আশ্বাসে বিক্ষোভকারীরাRead More
আলুর দাম নির্ধারণ করে দিলো সরকার
আলুর দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তিন পর্যায়ে এই দাম নির্ধারণ করা হয়। কেজি প্রতি খুচরা পর্যায়ে ৩০, পাইকারিতে ২৫ ও হিমাগার থেকে ২৩ টাকা। এই দামে আলু বিক্রি না করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বুধবার কৃষি বিপণন অধিদফতর থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের সব জেলা প্রশাসককে এই ব্যাপারে চিঠি দেয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাবমতে, এই বছর এক কেজি আলু উৎপাদনের খরচ পড়েছে আট টাকা ৪০ পয়সা। আর আলু উৎপাদিত হয়েছে এক কোটি ৯ লাখ টন। সংস্থাটির হিসাবে দেশে বছরেRead More

