সিলেটে মাদক ব্যবসায়ী মতিন কারাগারে
সিলেটের শাহপরাণ থানাধীন আলীবাগ থেকে ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল মতিনকে (৪৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মতিন আলিবাগ এলাকার মৃত আলহাজ্ব আকবর আলীর ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরাণ থানা মাদক আইনে মামলা দায়ের করেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ মতিনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এএসপি নাহিদ হাসান, এএসপি আফসানের নেতৃত্বে এ অভিযান চালায় র্যাব।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মতিনকে গ্রেফতার করা হয়। সে পেশাদার মাদক ব্যবসায়ী।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

