Main Menu

admin

 

পায়রা বন্দর পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতমিন্ত্রী মো. শাহরিয়ার আলম রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পায়রা বন্দর পরিদর্শন করেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালেয়ের সচিব, মহাপরিচালক এবং পরিচালকদের সঙ্গে নিয়ে পায়রা বন্দর ঘুরে দেখেন ড. মোমেন।এসময় পররাষ্ট্রমন্ত্রী বন্দর এলাকায় একটি বৃক্ষ রোপন করেন। সরকারের উন্নয়ন কার্যক্রমসহ দেশের সম্ভাবনাকে সারাবিশ্বে তুলে ধরার সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রত্যক্ষ ধারণা অর্জনের জন্য পায়রা বন্দর পরিদর্শনের আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বন্দরের কার্যক্ষমতা ও সার্ভিস সম্পর্কে বর্হিবিশ্বে তুলে ধরতে সক্ষম হবেন বলে এসময় আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন।Read More


চুনারুঘাট পৌরসভায় জিতলেন নৌকার মাঝি রুবেল

চতুর্থ ধাপে হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম রুবেল। এই পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়। এজন্য সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছিল। নৌকা প্রতীক নিয়ে সাইফুল আলম রুবেল ৬ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি দলীয় (ধানের শীষ) প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন শামসু। নাজিম উদ্দিন শামসু পেয়েছেন ৩ হাজার ৪৫২ ভোট। চতুর্থ ধাপে রোববার (১৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৮টাRead More


সিলেট শিল্পকলার বর্ণিল বসন্ত উৎসব আয়োজন

বাউল গান, আবৃত্তি, নৃত্য ও সম্মেলক সংগীতের বর্ণিল পরিবেশনার মাধ্যমে সিলেট জেলা শিল্পকলা একাডেমি বরণ করলো ফাগুনকে। ঋতুরাজ বসন্তকে বরণ উপলক্ষে আজ (১লা ফাল্গুন) বিকাল ৪টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় বসন্ত উৎসব অনুষ্ঠানের। উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। উৎসবের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। একাডেমির প্রশিক্ষণার্থী নাফিসা তানজীন ও নাজহাত নেওয়াজ ফারিহার যৌথ সঞ্চালনায় সংগীত পরিবেশনায় ছিলেন বাউল সূর্য্যলাল দাস, গৌতম চক্রবর্ত্তী, পল্লবী দাস মৌ, অর্ণিষা দাস পর্ণা, অর্পিতা তালুকদারRead More


বরইকান্দি সুলতানুল হুফফাজ বোর্ডের পাগড়ী প্রদান সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি মিয়া বাড়িতে হাফিজ সুলতান (রহ.) এর ৯০ তম ইসালে সাওয়াব মাহফিল ও সুলতানুল হুফফাজ বোর্ডের ৮২ পাগড়ী প্রদান সম্পন্ন হয়েছে। শনিবার ( ১৩ ফেব্রুয়ারি) রাতে বোর্ডের সভাপতি মাওলানা জ. উ. ম আব্দুল মুনঈম মনজলালীর সভাপতিত্বে ও ব্যাংকার মাহবুবুল কাদির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রীতো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব, পেশ ইমাম ও সৌদী সরকারের স্থায়ী প্রতিনিধি হাফেজ মাওলানা সাঈদ বিন নুরুজ্জামান, মাওলানা আরজ আলী। পাগড়ী প্রদানের পূর্বে বার্ষিক প্রতিবেদন পেশ করেন বোর্ডের সেক্রেটারী অধ্যক্ষ ফয়জুল হক চৌধুরী। এসম উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারRead More


৬৯৩ কোটি টাকা ব্যয়ে শেওলাসহ দেশের চারটি স্থলবন্দররের আধুনিকায়ন ও উন্নয়ন কাজ শুরু হয়েছে

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে। সরকারের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে ৬৯৩ কোটি টাকা ব্যয়ে শেওলাসহ দেশের চারটি স্থলবন্দরকে আধুনিকায়ন ও উন্নয়নে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, শেওলা স্থলবন্দর আধুনিকায়ন ও উন্নয়নমূলক কাজ সমাপ্ত হলে বিয়ানীবাজার তথা সিলেট অঞ্চলের জন্য বিনিয়োগের ক্ষেত্রে অপার সম্ভাবনা সৃষ্টি হবে। তিনি আরও বলেন, আমরা সিলেট-শেওলা স্থলবন্দর সড়ক চারলেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছি। ইতোমধ্যে বিশ্বব্যাংকও অর্থায়ন করতে ইচ্ছা পোষণ করেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি)Read More


বিশ্ব বেতার দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বেতার। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনস্বীকার্য ভূমিকার কথা স্বরণ করেন তিনি। প্রধান অতিথি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণ প্রথম বেতার কেন্দ্র হিসেবে সিলেট কেন্দ্র সম্প্রচার করে। তৎকালীন সময়ে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় মিরের ময়দানস্থ বেতার ভবনের মিলনায়তনে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক এর সভাপতিত্বে ও সহকারীRead More


আজ বিশ্ব বেতার দিবস

আজ ১৩ ফেব্রুয়ারী বিশ্ব বেতার দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে “নতুন বিশ্ব নতুন বেতার”। এ উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র দিনব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আলোকসজ্জা, আলোচনা অনুষ্ঠান, থিম সং এবং বাংলাদেশ বেতার, সদর দপ্তরের বিভিন্ন অনুষ্ঠান রীলে করে শুনানো হবে। বিশ্ব বেতার দিবস উদ্যাপন উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান হবে সকাল ১১-০০ টায়। এছাড়াও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হবে। বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পক্ষ থেকে সকল শ্রোতা, শিল্পী, কলাকুশলী,Read More


৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ

এমনিতেই বাংলাদেশের সামনে পাহাড়সম লিড। উইকেট ধরে রেখে যেখানে বড় সংগ্রহের চিন্তা করবে বাংলাদেশ, সেখানে ইনিংসের শুরুতেই ফিরে গেছেন দুই ব্যাটসম্যান। দলীয় ১ রানের সময় ডাক মেরে সাজঘরে ফেরত যান সৌম্য সরকার। এরপর ২ বলে ৪ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। ২ উইকেট হারানোর পর সেখান থেকে দলকে টেনে তুলেছেন অধিনায়ক মুমিনুল হক ও তামিম ইকবাল। দুজনের জুটিতে উঠেছে ৫৮ রান। কিন্তু দলীয় ৬৯ রানে রাহকিমের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক মুমিনুল। ৩৯ বলে অধিনায়কের রান ২১। এরপর তামিমকে সঙ্গ দিতে আসে মুশফিক। স্কোরকার্ডে ২ রান যোগRead More


হাসিতে মেহজাবীন, অভিনয়ে মিমি

ছোট ছোট বাইটে জমে উঠবে সময়’ স্লোগানে নির্মিত ইস্পাহানি বিস্কুট লাইট বাইটের বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পান তরুণ মডেল ও অভিনেত্রী তটিনি। প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ারের বিজ্ঞাপন দিয়ে দুই বছর আগে শোবিজে যাত্রা শুরু করলেও প্রশংসিত হতে থাকেন বাটারফ্ল্যাই, নেসক্যাফে, ইস্পাহানি মির্জাপুর চায়ের বিজ্ঞাপনে। তবে যেন নতুন করে প্রশংসার পাশাপাশি আলোচিত হতে শুরু করেন সদ্য প্রচারে আসা ধারবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ দিয়ে। এখানে তিনি অভিনয় করেছেন আফরান নিশোর ছোট বোন ‘রাফা’ চরিত্রে। বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে আসেন গেল বছরের তুমুল আলোচিত ওয়েব ফিল্ম ‘তাকদীর’ দিয়ে। সেখানে সাংবাদিক আনিকাRead More


ঐক্যবদ্ধ থাকায় মৌলভীবাজারের চার পৌরসভায় আওয়ামী লীগের জয় এসেছে : পরিবেশ মন্ত্রী

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার কারণেই মৌলভীবাজারের চার পৌরসভায় আওয়ামী লীগের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের নবনির্বাচিত চার পৌরসভার মেয়র মন্ত্রীর বড়লেখাস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাকালে সংক্ষিপ্ত এক সভায় তিনি এসব কথা বলেন। পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘২০১৫ সালের পৌর নির্বাচনে মৌলভীবাজারের চার পৌরসভায় আমাদের বিজয় হয়েছিল। কারণ আমাদের জেলা, উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন। এবারও সকলে ঐক্যবদ্ধ ছিলেন। এ জন্য সকল পৌরসভায় নৌকার প্রার্থীর বিজয় হয়েছে।’ সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজারRead More