Main Menu

admin

 

সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভাঃ বঙ্গবন্ধু নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন, শফিকুর রহমান চৌধুরী

মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের গৃহিত ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে ৫ম দিনে আলোচনা সভা করেছে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ। সোমবার (২২ মার্চ) বিকাল ৪টা থেকে তেমুখিস্থ ‘মুজিব শতবর্ষে ও সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ’ শীর্ষক অস্থায়ী মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক সমাগম হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়নে সবচেয়ে সাহসী ভূমিকা পালন করেছেন। শুধু কথাRead More


স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা একই সূত্রে গাথা। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতোনা এই কথা মিথ্যা নয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের এক মাত্র নেতা যার ডাকে সাড়া দিয়ে আদেশের আপামোর জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। যার কারনে আজকে আমরা বাংলাদেশের নাগরীক হিসেবে বিশ্বের বুকে পরিচিয় দিচ্ছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রি শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্রে পরিনত করেছেন। দেশ আজ উন্নত দেশে পরিনত হতে চলেছে। সোমবার (Read More


সদর উপজেলা ফুটবল একাডেমির উদ্যোগে প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচের ফাইনাল ও পুরস্কার বিতরণ

সিলেট সদর উপজেলা ফুটবল একাডেমি আয়োজিত বাদাঘাট জেল সংলগ্ন কাজীরগাঁও উত্তরের মাঠে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিক উপলক্ষে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল ও পুরস্কার বিতরণ শনিবার (২০ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানূ্ররে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম। প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলায় নারী পুরুষের সমতা আনতে চায়। নারীদের মাধ্যমে আমাদের দেশে অনেক গৌরভ উজ্জ্বল ভূমিকা এসেছে। কর্ম ক্ষেত্রে নারীরা যে ভাবে এগিয়ে রয়েছে খেলা ধুলায় ও তাদেরকে এগিয়ে আনতে হবে। তিনিRead More


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সদর উপজেলা আ.লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মসূচি উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট সদর আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় গেইট সংলগ্নে সদর উপজেলা যুবলীগের কার্যালয়ে আখালিয়া পঞ্চায়েত ও মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা এম উস্তার আলী ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদর উপজেলা সভাপতি দুলাল মিয়ার যৌথ পরিচালনায় কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, সিলেট সুনামগঞ্জ জেলা বিদ্যুৎRead More


সিলেট সদর উপজেলা ১৭৩ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

সিলেট সদর উপজেলা ১৭৩ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) টুকেরবাজার হাজী আব্দুস সাত্তার উচ্চবিদ্যায়ে উজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদ পারভিনের সভাপতিত্বে ও সদর উপজেলা স্কাউট যুগ্ম সম্পাদক সঞ্জয় কুমারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্কাউট সম্পাদক আব্দুর রহমান খুরাশানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের স্কাউট উপ পরিচালক গাজী খালেদ মাহমুদ এ এলটি, জেলা সম্পাদক মকব্বির আলী, কোর্সে লিডার আহমদুল কিবরিয়া বকুল, হাজী আব্দুস সাত্তার উচ্চবিদ্যায়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা সম্পাদক আমিবুর রহমান প্রমূখ।


সদর উপজেলায় সূচনার পুষ্টি বিষয়ক কর্মশালা সম্পন্ন

ইউকেএইড ও ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে সেভ দ্যচিলড্রেন বাংলাদেশ পরিচালিত এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত সূচনা প্রকল্প বৃহস্পতিবার (১৮ মার্চ) সিলেট সদর উপজেলায় পুষ্টি উন্নয়নে সূচনা কর্মসূচীর সাথে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং স্থানীয়সরকার প্রতিনিধিদের “সহযোগিতা জোরদারকরণ” বিষয়ক কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ। অতিথি হিসেবেউপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। তানিম পাপিয়ার উপস্থাপনায় কর্মশালায় স্বাগত বক্তব্যে ফাহিম সারওয়াত। সূচনা কর্মসূচি কর্তৃক বাস্তবায়ধীন বিভিন্ন কর্মকান্ড এবং তার অগ্রগতি উপস্থাপন করেন উপজেলা সূচনা প্রকল্প সমন্বয়কারী ছাদিকুরর হমান ও সিনিয়র নিউট্রিশন অফিসার জোৎনারা খানম। সিলেট সদরRead More


সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল হৃদরোগীদের স্বল্প খরচে অত্যন্ত দক্ষ কার্ডিওলজিষ্ট দ্বারা চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। অত্র হাসপাতালে দীর্ঘদিন থেকে ক্যাথল্যাবে রোগীদের এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার স্থাপন করা হয়। পাশাপাশি অত্যন্ত দক্ষ কার্ডিয়াক সার্জন দ্বারা ওপেন হার্ট সার্জারী করতে সক্ষম হয়েছি। শুক্রবার বিকেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর ২২তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ্ এ কথা বলেন। তিনি আরও বলেন, সকলের সর্বাত্মক সহযোগিতায় আমরা চাই সিলেট বা এদতঞ্চলের হৃদরোগীরা যেনো চিকিৎসার জন্য ঢাকা বা অন্য কোথাও যেতে না হয়। প্রফেসর ডা. এম এনায়েতRead More


সিলেটে করোনায় আক্রান্ত ৩৪, হাসপাতালে ৩৯

সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। সেই সাথে কমেগেছে সুস্থতা। সিলেট বিভাগে ৩৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৯জন চিকিৎসাধীন রয়েছেন। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮০ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৫৪জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৭৬জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ১৪জন। শুক্রবার (১৯ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান। সিলেটে স্বাস্থ্যRead More


বাংলাদেশের সাথে মালদ্বীপের ৪ টি সমঝোতা সই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহামেদ সলিহ। বৃহস্পতিবার বেলা ১১টার পর প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা জানান, বেলা ১১টায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহামেদ সলিহ প্রধানমন্ত্রী কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের প্রধান কিছু সময় একান্ত বৈঠক করেন। পরে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এসময় তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সহযোগিতার লক্ষ্যে ৪টি সমঝোতা স্মারক সই হয়। দুপুর পৌনে ১টায় প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এরমধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য যৌথ কমিশনের বিষয়েRead More


বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল ইসলামের সুভেচ্ছা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম সদর উপজেলাসহ সিলেটবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতোনা। তিনি আমাদেরকে একটি দেশ উপহার দিদেছেন। উপহার দিয়েছেন একটি লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধু শুধু আমাদের নেতা নয়, তিনি বিশ্ব নেতা। ফখরুল ইসলাম জাতির পিতার হিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করেন।