সিলেটে করোনায় আক্রান্ত ৩৪, হাসপাতালে ৩৯
সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। সেই সাথে কমেগেছে সুস্থতা। সিলেট বিভাগে ৩৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৯জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮০ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৫৪জন। সেই সাথে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৭৬জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ১৪জন।
শুক্রবার (১৯ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৪জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৫৪জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ১৮৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৬৪জন, হবিগঞ্জে ২ হাজার ১৬জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

