Main Menu

admin

 

সবার জন্য ভ্যাকসিনের পদক্ষেপ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর পুনরায় গুরুত্বারোপ করে পবিত্র ঈদুল আজহায় গ্রামের বাড়ি গমনেচ্ছুক যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে সরকার পদক্ষেপ নিয়েছে। ইনশাআল্লাহ কেউই বাদ যাবে না। শেখ হাসিনা বলেন, ‘করোনা পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে দৃষ্টি দিতে হবে। আমি জানি, আমাদের মানুষগুলো একটু গ্রামের উদ্দেশে ছুটতে পছন্দ করে, মাস্ক পরতে চায় না। কিন্তু প্রশাসনের যারা যেখানে দায়িত্বরত আছেন, তারা একটু চেষ্টা করবেন মানুষকে বোঝাতে এবং তারা যেন মাস্কটা অন্তত পরেRead More


সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্রুপের মাঝে চেম্বারের মাস্ক বিতরণ

দেশব্যাপী এফসিসিআই কর্তৃক, স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্রুপের মাঝে বিতরণের লক্ষ্যে মাস্ক তুলে দেওয়া হয়েছে। শনিবার (১৭ জুলাই) বিকেলে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে মালিকগ্রুপের মাঝে মাস্ক তুলে দেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, চেম্বার পরিচালক আলহাজ্ব মো. আতিক হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্রুপের সভাপতি, হাজী মো. দিলওয়ার হোসেন, সহ সভাপতি আলহাজ্ব মো. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, মোহিদ লাল দেবRead More


নান্দনিক সিলেট-৩ আসনের লক্ষে আওয়ামী লীগ প্রার্থী হাবিবের ইশতেহার

নান্দনিক সিলেট -৩ আসন গঠনের প্রতিশ্রæতি ব্যক্ত করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব। রোববার (১৮ জুলাই) সিলেটের একটি হোটেলের কনফারেন্স রুমে সাংবাদিকদের সামনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। ইশতেহার ঘোষণার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দলীয় প্রধান বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারীসহ সকলRead More


সিলেট করোনায় কেড়ে নিলো ৯ জনের প্রাণ

সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ফের ৯ জনের মৃত্যু দেখলো সিলেট বিভাগ। যা এখন পর্যন্ত বিভাগে একদিনে রেকর্ড মৃত্যু। গতকাল মঙ্গলবার সকাল ৮টার পর থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন এলাকায় এদের মৃত্যু হয়। এর আগে চলতি মাসের ৭ তারিখ একইসংখ্যক মৃত্যুর সাক্ষী হয় সিলেট। বুধবার (১৪ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৯Read More


সিলেট নগরীতে ঈদুল আযহা উপলক্ষ্যে বসবে ৩ টি পশুর হাট

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেট নগরীতে বসবে ৩টি পশুর হাট। সিলেট সিটি করপোরেশন (সিসিক) থেকে ৮টি পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হলেও জেলা প্রশাসন থেকে ৩টি হাট বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। অনুমতি দেয়া হাটগুলো হচ্ছে- দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনাল, নগরীর মাছিমপুর এলাকার কয়েদির মাঠ ও শাহী ঈদগাহ এলাকার কালাপাথর মাঠ। বুধবার জেলা প্রশাসন থেকে এই তিনটি হাট বসানোর অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান। তিনি বলেন, অনুমো্দন পাওয়ার পর আজ (বুধবার) আমরা পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি দিয়েছি। আগামীকাল (বৃহস্পতিবার) দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সকল প্রক্রিয়া শেষRead More


বরইকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেলেন আরো ৪৪২ পরিবার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ আরো ৪৪২ পরিবার পেলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি হারে চাল। বুধবার (১৪ জুলাই) সকালে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে বিতরণ করেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের ২বারের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ চেীধুরী দীপু, উপজেলা ট্যাগ অফিসার বিজিত কুমার আচার্য্য, ইউপি সচিব মোঃ সেলিমোর রহমান সেলিম, ৪নং ওয়ার্ড সদস্য এনাম উদ্দিন, ৫নং ওয়ার্ড সদস্যRead More


করোনা ও লকডাউনে ক্ষতিগ্রস্ত ১১৫০ পরিবারের মধ্যে কান্দিগাঁও ইউনিয়নে চাল বিতরণ

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই মানবতার কল্যাণে কাজ করছেন। তার নেতৃত্বে আজ বাংলাদেশ দূর্বাগতীতে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, করোনা মহামারী সমগ্র বিশ্বকে তছনছ করে দিয়েছে। লক্ষ্য লক্ষ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে এ মহামারী। আল্লাহ তা’য়ালার অশেষ মেহরেবানিতে আমরা অনেক ভালো রয়েছি। তবে আমাদেরকে খুবই সচেতন হয়ে চলতে হবে। সবসময় স্বাস্থবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যাবহার রতে হবে। বুধবার (১৪ জুলাই) সকালে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে করোনা মহামারী ও লকডাউনে ক্ষতিগ্রস্ত ১১৫০ পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদRead More


আফগানিস্তানে তুর্কি উপস্থিতি নিয়ে তালেবানের হুঁশিয়ারি

আফগানিস্তানে তুরস্কের উপস্থিতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে তালেবান। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিদেশী সেনাবাহিনী (ন্যাটো) আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর তুর্কি উপস্থিতিকে নিন্দনীয় সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন তারা। মঙ্গলবার এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে ডেইলি সাবাহ। আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর সেনাবাহিনী (ন্যাটো) আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর তুরস্ক কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তুরস্ক কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য কিছু সেনা রাখার বিষয়ে কথা দিয়েছে। এ বিষয়ে তালেবান কর্তৃপক্ষ বলছে, তুরস্কের আফগানিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত…….. একটি ভুল পরামর্শের ফল। এ সিদ্ধান্তের মাধ্যমে তারাRead More


করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩,২০০ কোটি টাকার নতুন প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় তিন হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা জানান। ঘোষিত প্রণোদনার মধ্যে প্রথম প্যাকেজের আওতায় ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, ২ লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহন শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও এক হাজার ৬০৩ জন নৌ-পরিবহন শ্রমিক মিলিয়ে মোট ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন উপকারভোগী নগদ আড়াই হাজার টাকা করে ৪৫০ কোটি টাকা সহায়তা পাবেন। দ্বিতীয় প্যাকেজের আওতায় শহরRead More


দক্ষিণ সুরমায় টিলা ধসে নারীর মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় টিলার মাটি ধসে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ও নারীর ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার লালাবাজাস্থ ফুলছি টিলাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় লালাবাজারের ফুলছি টিলাবাড়ীর বাবুল মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও ছেলে তানবির আহমদ (১৪) ঈদ উপলক্ষ্যে ঘর লেপার মাটি আনতে পার্শ্ববর্তী সুমন মিয়ার টিলার নিচে যান। সাবল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলার উপর হতে মাটির চাকা ধসে পড়লে সেলিনা বেগম (৩৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ও ছেলে তানবির আহমদ গুরুতর আহত হন।Read More