করোনা ও লকডাউনে ক্ষতিগ্রস্ত ১১৫০ পরিবারের মধ্যে কান্দিগাঁও ইউনিয়নে চাল বিতরণ
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই মানবতার কল্যাণে কাজ করছেন। তার নেতৃত্বে আজ বাংলাদেশ দূর্বাগতীতে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, করোনা মহামারী সমগ্র বিশ্বকে তছনছ করে দিয়েছে। লক্ষ্য লক্ষ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে এ মহামারী। আল্লাহ তা’য়ালার অশেষ মেহরেবানিতে আমরা অনেক ভালো রয়েছি। তবে আমাদেরকে খুবই সচেতন হয়ে চলতে হবে। সবসময় স্বাস্থবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যাবহার রতে হবে।
বুধবার (১৪ জুলাই) সকালে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে করোনা মহামারী ও লকডাউনে ক্ষতিগ্রস্ত ১১৫০ পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ১০ কেজি হারে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, প্রভাষক সেলিম আহমেদ, শাহনুর আলম, ছৈল আলী, কাচা মিয়া, সাবাজ আহমদ, মুহিবুর রহমান, আওয়ামী লীগ নেতা কয়েস আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন ছাত্র ফোরামের সভাপতি জামাল আহমদ প্রমূখ।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More

