admin
দক্ষিণ সুরমায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান, এপিবিএন-৭। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি)’র নির্দেশনায় দক্ষিণ সুরমা থানার রশিদপুর এলাকায় অবৈধ মাদক দ্রব্য ও বিশেষ অভিযান পরিচালনা করে এপিবিএন-৭ এর একটি চৌকস দল। অভিযানে আব্দুল আহাদ (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। আটক আব্দুল আহাদ সিলেটের বিশ্বনাথ থানার রজবপুর গ্রামের মৃত ইসরাইল আলীর ছেলে। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাজুRead More
প্রযোজক গ্রেফতার, বন্ধ হয়ে গেল বাপ্পির ছবি
২০২১ সালে অন্যরকম এক লুকে হাজির হন বাপ্পি চৌধুরী। এ নায়কের মুখভর্তি দাড়ি ও আগোছালো চুল অনেকেরই দৃষ্টি কাড়ে। মূলত নির্মাতা সৈকত নাসিরের ‘আ জার্নি উইথ ইউ’ ছবিতে এভাবে হাজির হওয়ার কথা ছিল তার। স্ক্রিনটেস্টের জন্য ৪-৫টি দৃশ্যের শুটিংও করা হয়েছিল। কিন্তু কাজটি আর এগোয়নি। কারণ পুলিশি ঝামেলায় ফেঁসে যান এর প্রযোজক। ছবিটির বেশ কিছু ফুটেজ ফেসবুকে প্রকাশ করে পরিচালক সৈকত নাসির জানান, বাপ্পি চৌধুরী ও তার নতুন সিনেমা ‘আ জার্নি উইথ ইউ’র দৃশ্য সেগুলো। এই সিনেমাটির প্রতি বাপ্পির প্রচেষ্টা তাকে মুগ্ধ করেছিল। কিন্তু ব্যাড লাক সিনেমাটি একেবারেই বন্ধ হয়েRead More
বৃহস্পতিবার থেকে শিশু শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দানের বিশেষ ক্যাম্পেইন শুরু
শিশুদের জন্য কোভিড-১৯ এর টিকা দানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। ৫ থেকে ১২ বছরের নিবন্ধনকৃত শিশু শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা দেয়া হবে। মঙ্গরবার (২৩ আগষ্ট ২০২২ খ্রি.) সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৫ আগষ্ট ২০২২ খ্রি.) থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধনকৃত শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা কেন্দ্র দানের জন্য বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। তিনি জানান, ৫ বছর থেকে ১২ বছর পর্যন্ত শিশু শিক্ষার্থীদের যাদের জন্মসনদের ইংরেজি অনলাইন কপিRead More
আগস্ট মাস এলেই ষড়যন্ত্রকারীরা বিচলিত হয়ে ওঠে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলেই ষড়যন্ত্রকারীরা বিচলিত হয়ে ওঠে কারণ তখন তাদের ষড়যন্ত্রের মুখচ্ছবি ভেসে উঠে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচিবালয় প্রাঙ্গণে সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব রুহুলRead More
আমনের উৎপাদন কমবে জেনেই চাল মজুত করেছেন ব্যবসায়ীরা: কৃষিমন্ত্রী
জ্বালানি তেলের দাম বেশি, গ্রামগঞ্জে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না, সেচ সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মাঠে বন্যার কারণে দেরিতে লাগানো আমনের ক্ষেত এখন সেচের অভাবে ফেটে চৌচির। সেজন্য আমন নিয়ে বড় অনিশ্চয়তার মধ্যে আছি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ব্যবসায়ীরা অনেক চতুর। আমনের উৎপাদন কমবে জেনে তারা এরই মধ্যে চাল মজুত করছেন। সেজন্য বাজারে চালের সরবরাহ কমায় দাম বাড়ছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ধান, গমসহ ২৮টি ফসলের ভবিষ্যৎ চাহিদা ও জোগান নিরূপণে পরিচালিত গবেষণা প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথাRead More
সংসদ নির্বাচনে ১৫০ আসনে ভোট হবে ইভিএমে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। অতিরিক্ত সচিব বলেন, ‘নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন নির্বাচন কমিশনের কাছে দেড় লাখ ইভিএম আছে। সেটা দিয়ে ৭০-৭৫টি আসনে ভোট করা যাবে। আর আসন সংখ্যা নির্ভর করে ভোটারের সংখ্যার ওপর। ছোট আসন হলে ইভিএম কম লাগবে। বেশি ভোটার হলে ইভিএম বেশি লাগবে।’ বর্তমানেRead More
ইসরাইলের হামলা: সন্তানের জন্য দুধ কিনতে গিয়েছিলেন, ফিরলেন কফিনে…
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মা, স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন শাদি খাইল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। খুব কষ্ট করতেন সবার জন্য দু’মুঠো খাবার জোগাড় করতে। সেদিন সন্তানের জন্য দুধ কিনতে বের হয়েছিলেন তিনি। স্ত্রীকে বলে গিয়েছিলেন সে কথা। কিন্তু আর ঘরে ফেরেননি। ইসরাইলের বিমান হামলা তার প্রাণ কেড়ে নিয়েছে। নিঃস্ব করেছে পুরো পরিবারটিকে। শাদি খাইলের স্ত্রী আসমা বলেন, ‘তিনি বলেছিলেন প্লাস্টিক সংগ্রহ করে বিক্রি করবেন এবং সেই টাকা দিয়ে সন্তানের জন্য ডায়াপার ও দুধ আনবেন। তিনি আর জীবিত ফিরে আসেননি। একটি কফিনে বন্দি হয়ে এসেছিলেন। ’ গতRead More
এশিয়া কাপ: পাকিস্তান মানেই অনিশ্চয়তা আর ঘুরে দাঁড়ানোর গল্প
আগামী শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টে ফেবারিট দল পাকিস্তান। বিশ্লেষকরা বলেন, কোনো বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের থাকা মানেই চমক ও অঘটন থাকবেই। থাকবে অনিশ্চয়তা আর ঘুরে দাঁড়ানোর গল্প। টি-টোয়েন্টি ফরম্যাটটাও এমনই যে পাকিস্তানের খেলার চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে মানিয়ে গেছে। টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর প্রথম দুই বিশ্বকাপেই সেরা দলগুলোর একটি ছিল পাকিস্তান, প্রথম দুই আসরে একটায় রানার আপ একটায় চ্যাম্পিয়ন। পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে মাঝে ১২ বছর টি-টোয়েন্টি ফরম্যাটে খুব একটা ভালো করেনি দলটি। তবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই পাকিস্তান আছে দারুণ ফর্মে। এই সময়ের মধ্যে পাকিস্তানই সবচেয়ে সফলRead More
‘হাওয়া’ সিনেমার প্রদর্শন নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠায় ‘হাওয়া’ সিনেমার প্রদর্শন নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহকে এ নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২২ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে ২৯ জুলাই দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় ট্রলারে থাকা একটি খাঁচায় শালিক পাখি বন্দি অবস্থায় দেখা যায়। একপর্যায়ে সেটিকে হত্যা করে খাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। ‘হাওয়া’ সিনেমারRead More
আগুনে ক্ষতিগ্রস্ত গোয়াবাড়ী মাদ্রাসায় ব্রিট বাংলা এসোসিয়েশনের বস্ত্র বিতরণ
আগুনে ক্ষতিগ্রস্ত সিলেট নগরীর গোয়াবাড়ী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে ব্রিট বাংলা এসোসিয়েশন। (২২ আগস্ট) সোমবার বিকেলে মাদ্রাসার হল রুমে এ বস্ত বিতরণ করা হয়। রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রিট বাংলা এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম খালেদ, ব্রিটRead More

