সিলেট নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. আমির আলী (৩০)। আমির আলী সিলেটের ওসমানীনগর থানার গোয়ালাবাজার দাসপাড়া এলাকার মৃত কলমদর আলীর ছেলে।
ডিবি জানায়, শনিবার (২৭ আগস্ট) রাতে বন্দরবাজার ও সোবহানীঘাটগামী রাস্তা ও রংমহল টাওয়ার সংলগ্ন ইকবাল চুলাঘর নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় আসামীর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উক্ত মাদক কারবারির বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Related News
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

