সিলেট থেকে নিখোঁজ হওয়া কিশোরী হবিগঞ্জ থেকে উদ্ধার করলো র্যাব ৯
সিলেটে থেকে নিখোঁজ হওয়া কিশোরীকে ৯ দিন পর হবিগঞ্জ শহরের বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার বিকেলে তাকে উদ্ধার করা হয়।
বিষয়টি র্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলা সদরের বাস স্ট্যান্ড থেকে মঙ্গলবার বিকেল ৪টার সময় মুন্নিকে উদ্ধার করে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মো. মঈনুলইসলাম, সিনিয়র এএসপি ওবাইন, সিনিয়র এএসপি লুৎফুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার।
পরে মুন্নিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানায় হস্তান্তর করে র্যাব।
ওই কিশোরী বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই কিশোরী (১৬) গত ২৯ জুন সিলেটের শাহপরাণ রাহ. মাজার এলাকা থেকে হারিয়ে যায়। তার বাড়ি ওই এলাকায়। সে মাঝে মাঝে এভাবে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। মুন্নি কিছুটা মানসিক ভারসাম্যহীন।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

