সিলেটের বাদাঘাট থেকে বিপুল পরিমাণ ‘নিষিদ্ধ’ বিড়ি জব্দ
সিলেটে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার দিবাগত (১৪ জানুয়ারি) রাতে সিলেট শহরতলির বাদাঘাট থেকে এসব ‘নিষিদ্ধ’ বিড়ি জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার দিবাগত (১৪ জানুয়ারি) রাতে জালালাবাদ থানাধীন বাদাঘাট মেরিন একাডেমির সামনে কতিপয় ব্যক্তি ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ নাছিরুদ্দিন বিড়ি বিক্রয় করছিলো। খবর পেয়ে রাত দেড়টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার ফাঁড়ির একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালালে বিড়ি বিক্রিকারীরা পালিয়ে যায়।
এসময় পুলিশ মোট ৩৩ কার্টন ভারতীয় নাছিরুদ্দিন বিড়ি জব্দ করে। উদ্ধারকৃত বিড়ির বাজার মূল্য অনুমান ২ লক্ষ ৩১ হাজার টাকা বলে জানায় পুলিশ।
পরে পলাতক অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় মামলা (নং-১৫) দায়ের করা হয়।
Related News
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

