১টি গরু সহ ২ চোরকে আটক করলো জালালাবাদ থানা পুলিশ
বৃহস্পতিবার (১৪ই জানুয়ারি) এসআই(নিরস্ত্র) মোঃ আশরাফুল সিদ্দিক এর নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশ ১টি গরু সহ ২ জন চোরকে আখালিয়া সোনালী আবাসিক এলাকায় আটক করেছে। চোরগন সিএনজি গাড়ী যোগে ১ টি ডেকা ষাড় বাছুর আখালিয়া সোনালী আবাসিক এলাকার যুগীপাড়াস্থ জামে-মসজিদ এর উত্তর পাশে দিয়ে নিয়ে যাচ্ছিল। ২ জন আসামী সহ গরু ও সিএনজি গাড়ী আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতরা হচ্ছে ১। ইমরান আহমদ(৪৬) পিতা-মৃত আব্দুল মুত্তালিব, সাং-হাসননগর আলীপাড়া, থানা-সুনামগঞ্জ, বর্তমানে সাং-মীরবক্সটুলা, বাসা আজাদি-১৩, (খলিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) থানা- কোতয়ালী, জেলা-সিলেট, ২। মোঃ ইসমাইল আহমদ(২৫) পিতা-আলী আহমদ সাং-কলাউড়া,থানা- দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ বর্তমানে সাং- ফাজিল চিশত, বাসা নং-১৮/১৩,(রাসেল মিয়ার বাড়ী), থানা- এয়ারপোর্ট জেলা-সিলেট। বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খাঁন।
Related News
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More
প্রবাসে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ, জালালাবাদ থানায় জিডি
সিলেটের জালালাবাদ থানায় প্রবাসে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি সাধারণRead More

